News Flash

  • Home
  • Uncategorized
  • করদাতাদের টাকায় ধর্মস্থান সংস্কার নয়, নির্দেশ শীর্ষ আদালতের

করদাতাদের টাকায় ধর্মস্থান সংস্কার নয়, নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.) : গোধরা পরবর্তী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ সারানোর জন্যে গুজরাট সরকারকে নির্দেশ দেয় গুজরাট হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দেয় করদাতাদের টাকায় ওই ক্ষতিগ্রস্ত মসজিদটির সংস্কার করতে হবে। এই নির্দেশকে মঙ্গলবার খারিজ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি পি সি পন্থের বেঞ্চ।
এদিন শীর্ষ আদালতের বিচারপতিরা করদাতাদের টাকায় ওই মসজিদটি সংস্কারের নির্দেশকে খারিজ করে জানিয়েছেন, ২০০৮-২০০৯ সালে সরকারি প্রকল্প অনুযায়ী বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবন, আবাসন কিংবা ধর্মীয় স্থানগুলি সংস্কারের যে নিয়ম আছে, সেই অনুযায়ী ওই মসজিদ সারানো যেতে পারে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
গুজরাট ‌হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আপীল করে গুজরাট সরকার। তার প্রেক্ষিতেই এদিন এই নির্দেশ দিল শীর্ষ আদালত। গুজরাট সরকারের পক্ষে শীর্ষ আদালতে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, করদাতাদের টাকায় কখনই এভাবে ব্যবহার করাটা সমীচিন নয়।

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top