News Flash

  • Home
  • Uncategorized
  • হেরোইন আমদানির করিডোর দামছড়া, নেশাসক্ত হচ্ছে যুবকরা
Image

হেরোইন আমদানির করিডোর দামছড়া, নেশাসক্ত হচ্ছে যুবকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭  আগষ্ট৷৷ উত্তর ত্রিপুরার দামছড়াতেই হেরোইন আমদানির করিডোর হিসাবে ব্যবহার করছে একটি অসাধু চক্র৷ মূলত মায়ানমার হয়ে মিজোরামের মামিত জেলার মধ্য দিয়েই দামছড়ায় ঢুকছে এই হেরোইন, এই পাচারচক্রের মূল পাণ্ডার ধর্মনগর এবং কাঞ্চনপুরে বসে সব পরিচালনা করছেন৷ ওই পাচার চক্রটি হিরোইন কিংবা ব্রাউন সুগারের মতো নেশা সামগ্রী৷ আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের করিডোর তৈরি হয়ে গেছে৷ ওই চক্রটি শুধু পাচারের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না৷ দামছড়া, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, পেঁচারথল এবং বিরাশি আইল সহ বিস্তীর্ণ এলাকার অবৈধ ভাবে ওই নেশা সামগ্রী বিক্রিও করছে৷ ফলে ওই সমস্ত এলাকার যুবকরা নেশায় তলিয়ে যাচ্ছে৷ জানা গেছে, ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি, বিভিন্ন জন এইচ আইভি আক্রান্ত৷ তাই এখনই যদি এই নেশার হাত থেকে তাদের মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা না যায় তাহলে কিন্তু আরও অনেকেই যে এই রোগে আক্রান্ত হবে না তেমন শঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না৷ তাই বিভিন্ন মহল থেকে দাবী উঠেছে যে খুব শিঘ্রই দামছড়া বাজার সংলগ্ণ ত্রিপুরা এবং মিজোরাম সীমান্তে একটি চেকপোস্ট বসিয়ে যানবাহন থেকে শুরু করে সন্দেহভাজনরে তল্লাশি করা৷ এইদিকে এই সমস্ত নেশা সামগ্রী পাচার এবং যুব সমাজ যেভাবে নেশাসক্ত হয়ে পড়েছে তা মাথায় রেখে সম্প্রতি দামছড়া এবং ভাংমুনে এক সভার আয়োজন করা হয়৷ এর উদ্বোধন করেন এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধা চরণ দেববর্র্ম৷ দুই দিনের সভার মূল উদ্দেশ্যই হল যুব সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা এবং কিভাবে পাচার বাণিজ্য রোধ করা যায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top