News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও জাঁকজমক ভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী
Image

রাজ্যেও জাঁকজমক ভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫  আগস্ট৷৷ আজ গণেশ বন্দনায় মেতেছে সারা রাজ্য৷ গোটা দেশের সাথে রাজ্যেও জাঁকজমক ভাবে পালিত হচ্ছে গণেশ চুতর্থী৷ সকাল থেকে গণেশ বন্দনায় ব্রতী হয়েছেন রাজ্যের জনগণ৷ রাজধানীর বিভিন্ন মণ্ডপ গুলিতে লক্ষ্য করা গেছে ব্যাপক কর্মব্যস্ততা৷ বছর দশেক আগেও যে পুজোয় শামিল হতে দেখা যায়নি এ রাজ্যের জনগণকে৷ সেখানে দিন পর দিন এর প্রভাব বেরেই যাচ্ছে৷ দক্ষিণ ভারতীয় ঘরানায় এখন পূর্ব ভারতেও পূজার্চনায় ব্রতী হতে দেখা যাচ্ছে এক শ্রেণীর উৎসুক জনগন, ব্যবসায়ীকে৷ গোটা দক্ষিণ ভারত সহ দেশের বাণিজ্য নগরী মুম্বই’র অনুকরণে এরাজ্যেও চলে ১০ দিন ব্যাপী গণপতি বাপ্পা’র আরধনা৷ বারো মাসে তেরো পার্বণের বাঙানি৷ আর এই বাঙালি সমাজের পাশাপাশি উপজাতিদের মধ্যেও এখন তড়িৎ বেড়ে গিয়েছে ‘‘গণপতি’’ আরাধনা৷ রাজধানী আগরতলায় পুজোর প্রচলন সবচেয়ে বেশী হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ‘গণপতির’ আরাধনা৷ অন্যদিকে পুজোে উপলক্ষ করে গত কদিন যাবতই হু হু করে বেড়ে যাচ্ছিল কাঁচামালের দাম৷ লাড্ডুর জন্য গতকাল রাত থেকেই ভিড় পরতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন মিষ্টি দোকানগুলিতে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top