News Flash

  • Home
  • Uncategorized
  • মক্কায় হজযাত্রীদের আরাম দেবে স্মার্ট ছাতা
Image

মক্কায় হজযাত্রীদের আরাম দেবে স্মার্ট ছাতা

মক্কা, ২৬ আগস্ট (হি.স.): মক্কায় হজযাত্রীদের আরাম দেবে স্মার্ট ছাতা। যে ছাতা কেবল ছায়াই দেয় না। যেটির আছে বিশেষ ধরনের পাখা। যে ছাতা খুললেই শিশিরের মতো জল ছড়িয়ে পরবে | যা মরু অঞ্চলে আগত অতিথিদের ঠান্ডা করবে ।
আরব নিউজ জানিয়েছে, ‘কাফিয়া’ নামের এই স্মার্ট ছাতাটি উদ্ভাবন করেছেন সৌদি আরবেরই বিজ্ঞানী মহম্মদ বিন হামেদ আস-সায়েগ। হাজিদের স্বস্তি দিতে এটি উদ্ভাবন করা হয়েছে। ছাতাটির আয়তন হবে দৈর্ঘ্যে ৫৩ মিটার আর প্রস্থে ৫৩ মিটার। গ্রীষ্মের তাপদাহ থেকে এ ছাতা পবিত্র হজ পালন করতে আসা লাখো হজযাত্রীকে রক্ষা করবে।
ছাতাটির বৈশিষ্ট্য হল এটি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিঃসরণ করতে পারে। ছাতাটিতে ফ্যান আছে। এছাড়া,হাতলের নিচের একটি অংশ খুলে সেখানে একটি জলের বোতল লাগিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। ওই জলই ওপরে ফ্যানের কাছে উঠে গিয়ে শিশির বিন্দুর মতো গায়ে ছিটায়। প্রচণ্ড গরমে ফ্যানের বাতাসের পাশাপাশি এ রকম শিশির বিন্দুর স্পর্শ গরম তো দূর করবেই, যথেষ্ট আরামও দেবে।
ছাতাটিতে আলাদা করে চার্জ দেওয়া যায়। আবার সৌরশক্তি থেকেও চার্জ নিতে পারবে। এরই মধ্যে ছাতাটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা শুরু হয়েছে। যার দাম ১৬০ সৌদি রিয়াল।–

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top