News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির আনন্দ বিহার স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আগুন
Image

দিল্লির আনন্দ বিহার স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আগুন

আগরতলা, ২৫ আগস্ট (হিস)৷৷ দিল্লির আনন্দ বিহার স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে৷ যদিও এতে রাজ্যের কেউই আহত হয়নি৷ রাজ্য সচিবালয় সূত্রে জানাগেছ, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটি আনন্দ বিহার স্টেশনে দাঁড়িয়ে ছিল৷ ধর্মীয় গুরু রাম রহিম ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হবার পর পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতেও হিংসা ছড়িয়েেেছ৷ উত্তেজিত জনতা বহু গাড়ি ভাংচুর করেছে৷ এর অঙ্গ হিসাবে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্য প্রশাসনের কাছে খবর রয়েছে, এতে রাজ্যের কেউই আহত হয়নি৷ কারণ ট্রেনে তখন কেউই ছিলনা৷ উত্তরাঞ্চলে বন্যার পর থেকে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে৷ আর এই ট্রেনটির সূচনার পর থেকে কখনওই নির্দিষ্ট সময়সূচি মেনে চলাচল করেনি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top