নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ সান্মানিক এবং ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামছে আশা সহায়িকারা৷ রাজ্য সরকার ইচ্ছে করে আশা সহায়িকাদের বঞ্চিত করছে অভিযোগ তাদের৷ রাজ্য সরকার দফায় দফায় আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করলেও আশা সহায়িকাদের সান্মানিক এবং ভাতা বৃদ্ধি হচ্ছে না৷ এনিয়ে আশা সহায়িকাদের মধ্যে প্রচণ্ড ক্ষোব রয়েছে৷ অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছে করে আশা সহায়িকাদের বঞ্চিত করছে৷ উল্লেখ্য রাজ্যে প্রায় পাঁচ হাজারের মতো আশা সহায়িকা বা ফেসিলেটর রয়েছেন৷ শহরে এবং গ্রামে কর্মরত আশা কর্মীদের কাজের তদারকি করা এবং নজর রাখাই সহায়িকাদের কাজ৷ প্রত্যেক আশা সহায়িকার অধীনে কম করেও ২৫ থেকে ৩০ জন আশাকর্মী কাজ করেন৷ ফলে প্রতিদিনই আশাকর্মীদের সঙ্গে রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে আশা সহায়িকাদের৷ কিন্তু রাজ সরাকার আশাকর্মীদের সন্মানিক এবং ভাতা বৃদ্ধি করলেও আশা সহায়িকাদের ভাতা বৃদ্ধি করছেন না, এতে ক্ষুব্ধ আশা সহায়িকারা৷ তাই নিজেদের সান্মানিক এবং ভাতা বৃদ্ধির দাবিতে খুব শিঘ্রই রাজ্যের আশা সহায়িকারা সংঘবদ্ধভাবে আন্দোনলে নামছে বলে জানাগেছে৷

সান্মানিক ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামছে আশা সহায়িকারা
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















