News Flash

  • Home
  • Uncategorized
  • লালুর ‘বিজেপি ভাগাও দেশ বাঁচাও’ সমাবেশে যোগ দেবেন না রাহুল-সোনিয়া
Image

লালুর ‘বিজেপি ভাগাও দেশ বাঁচাও’ সমাবেশে যোগ দেবেন না রাহুল-সোনিয়া

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স) : নরওয়ের বিদেশমন্ত্রীর আমন্ত্রণে অসলো চলে যাচ্ছেন বলে আগামী রবিবার বিহারের পাটনায় অনুষ্ঠিত লালুর সভায় থাকবেন না কংগ্রেসের জাতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। উল্লেখ্য আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব আগামী রবিবার পাটনায় এক বিশাল জনসভার আয়োজন করেছেন। জনসভা থেকে তিনি ‘বিজেপি ভাগাও দেশ বাঁচাওর’ ডাক দেবেন। অথচ সেই গুরুত্বপূর্ণ সভা থাকতে পারছেন না রাহুল। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন যে নরওয়ের বিদেশমন্ত্রকের আমন্ত্রণ রক্ষা করতে কয়েকটা দিনের জন্য তিনি অসলো সফরে যাচ্ছেন। এও লেখেন, রাজনীতি ও বাণিজ্য মহলের নেতৃত্ব ও গবেষণা প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতামত লেনদেনের লক্ষ্যে সেদেশে যাচ্ছেন তিনি।
অন্যদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী লালুর ডাকা ওই সভায় যাচ্ছেন না। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তারা লালুর এই রাজনৈতিক সমাবেশকে সমর্থন করছেন। বিশেষ সূত্র থেকে জানা গেছে যে লালু ওই সভায় উপস্থিত থাকতে পারেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ।
পাশাপাশি বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালুর ডাকা ওই সমাবেশে উপস্থিত থাকবেন। এমনকি তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।
নীতীশের সঙ্গে জোট ভেঙ্গে যাওয়ার পর এটাই প্রথম বড় সমাবেশ করছেন আরজেডি সুপ্রিমোও লালুপ্রসাদ যাদব। যদিও বিএসপি পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই সমাবেশে উপস্থিত থাকতে পারবেন না।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top