News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১৮
Image

বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১৮

পাটনা, ২৬ আগস্ট (হি.স.): বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ। ১৯টি জেলার ১ কোটি ৬৭ লক্ষ মানুষ বন্যাদুর্গত। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮জন। কোথাও কোখাও বন্যার জল নামতে শুরু করেছে। ত্রাণশিবির থেকে দুর্গতেরা ঘরে ফিরছেন। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, ত্রাণশিবিরের সংখ্যা ৬২৪ থেকে কমে দাঁড়িয়েছে ৩৬৮টিতে। দুর্গত মানুষকে উদ্ধারের কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ২৮টি টিম। বন্যায় কেবলমাত্র আরারিয়া জেলাতেই মারা গিয়েছেন ৮৭জন। এছাড়া সীতামারিতে ৪৩জন, কাটিহারে ৪০জন, পশ্চিম চম্পারনে ৩৬জন, পূর্ব চম্পারনে ৩২জন, মধুবনিতে ২৮জন, দ্বারভাঙায় ২৬জন, কিষাণগঞ্জে ২৪জন, মাধেপুরায় ২২জন, গোপালগঞ্জে ২০জন, সুপুয়ালে ১৬জন, পূর্ণিয়ায় ৯জন, সহর্ষে ৮জন, খাগারিয়া, সারন ও মুজফফরপুরে ৭জন, শিওহারে ৪জন এবং সমস্তিপুরে ২জন বন্যার বলি হয়েছেন।

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top