News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচকুলার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রক
Image

পাঁচকুলার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি ও পাঁচকুলা, ২৬ আগস্ট (হি.স.): হরিয়ানার পাঁচকুলার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও, আপাতত নিয়ন্ত্রণে| শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে| আদালতে দোষী সাব্যস্ত এক জন ধর্ষকের জন্য শুক্রবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল হরিয়ানার পাঁচকুলা| ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ভক্তদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে| ভাঙচুর চালানো হয় সরকারি দফতরে-ও| শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, `পাঁচকুলা এবং সিরসার বর্তমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও, আপাতত নিয়ন্ত্রণে| সংঘর্ষে মৃত ৩১ জনের মধ্যে ২৯ জন হলেন পাঁচকুলার বাসিন্দা এবং ২ জন সিরসার বাসিন্দা|’ ডিজিপি বি এস সাঁধু জানিয়েছেন, শুক্রবারের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫২৪ জনকে| ধৃতরা সকলেই ডেরা ভক্ত|

শুক্রবার রাতে নতুন করে কোনও হিংসা ছড়ায়নি পাঁচকুলায়| পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে| হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে, উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে যাতে নতুন করে হিংসা ছড়াতে না পারে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| রাতভর পাঁচকুলায় টহল দিয়েছে সেনা| অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২ কোম্পানি সেনা এবং ১০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে| এদিকে, হরিয়ানা কুরুক্ষেত্রে সীল করে দেওযা হয়েছে দু’টি ডেরা সচ্চা সৌদা আশ্রম| পাশাপাশি সিরসা হেড কোয়ার্টার থেকে শুক্রবার আটক করা হয়েছে ১৫ জন ডেরা ভক্তকে| সিরসা এসপি অশ্বিন শেনভি জানিয়েছেন, `সিরসা হেড কোয়ার্টার থেকে আটক করা হয়েছে ১৫ জন ডেরা ভক্তকে|

যেই গুরুজিকে নিয়ে এত গণ্ডগোলের সূত্রপাত, সেই রাম রহিম সিং হরিয়ানার রোহতক জেলের বিশেষ সেলে ভিআইপি ব্যবস্থায় রাত কাটালেন| রোহতক জেল সূত্রের খবর, বিশেষ সেলে রাম রহিম সিং-এর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল| জেলের মধ্যে তার সঙ্গে ছিলেন একজন সহকারীও| ধর্ষণ মামলায় আগামী ২৮ তারিখ সাজা ঘোষণা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top