News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে বন্যা ত্রাণ সরবরাহে অনিয়ম, বিডিও-কে ডেপুটেশন
Image

খয়েরপুরে বন্যা ত্রাণ সরবরাহে অনিয়ম, বিডিও-কে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট ৷৷ পুরাতন আগরতলা ব্লক এলাকায় বন্যা ত্রান সরবরাহ নিয়ে শাসক দলের দূর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি খয়েরপুর মন্ডল কমিটি৷ শুক্রবার মিছিল করে দলীয় কর্মীরা ব্লক ঘেরাও করেন৷ মন্ডল সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিডিও’র হাতে দাবী সনদ তোলে দিয়েছেন৷ খয়েরপুর মন্ডল সভাপতির অভিযোগ, এলাকার বিধায়ক অনুগামীদের বন্যায় ত্রান সহ সরকারী সমস্ত সুযোগ দেওয়া হচ্ছে৷ ৫খয়েরপুর বিধানসবার বীস্তৃর্ণ অঞ্চলগুলির রাস্তা মরনফাদে পরিনত হয়েছে৷ জল নিকাশী  ব্যবস্থার অভাবে বর্ষা ছাড়াই দুর্ভোগ পোহাতে হয়৷ নাগরিকদের অভিযোগ, দূর্নীতি প্রশাসনকে পর্যন্ত আপাদমস্তক গ্রাস করেছে৷ নিম্নাঞ্চল সহ বহু এলাকায় বহু পরিবার প্রাকৃতিক দূর্র্যেগের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ ক্ষতিগ্রস্থদের ৫ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করারও দাবী জানিয়েছেন বিজেপি৷ ব্লক উন্নয়ন আধিকারীক আশ্বাস খেলাপ করলে বিজেপি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন মন্ডলের নেতারা৷ গত ২৫ বছরে শাসক দলের অন্যতম ঘাটি হলেও খয়েরপুরের উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি’র নেতৃত্বরা৷ জনগনের জ্বলন্ত সমস্যা তুলে এলাকায় ব্যাপক আন্দোলন জারি রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মন্ডলের কার্যকর্র্তরা৷ প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ত্রাণ সহায়তা পাননি অনেকেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top