News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারের সময় বিএসএফ’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন সামগ্রী উদ্ধার
Image

পাচারের সময় বিএসএফ’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ বিএসএফ’র দফাওয়ারী অভিযানে প্রচুর বাজি, ফেন্সিডিল, গরু এবং চুরি যাওয়া একটি বাইক উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ১৩ লক্ষ ৪৬ হাজার ৪৭৫ টাকা৷ এক প্রেস বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, ২৩ এবং ২৪ আগস্ট রাজ্যের একাধিক স্থানে অভিযানে ঐসমস্ত কিছু উদ্ধার হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, কুল্লুবাড়ি বিওপি এলাকা থেকে চুরি যাওয়া একটি বাইক উদ্ধার হয়েছে৷ যার মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা৷ বাইকটি ১৪৫ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা সোনামুড়া পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ এদিকে, হারবাতলি বিওপি এবং বিএসএফ’র ৩১ নং ব্যাটেলিয়ানের যৌথ অভিযানে সীমান্ত দিয়ে পাচারের সময় ১১টি গরু উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ১ লক্ষ ৫ হাজার ২০০ টাকা৷ সবকটি গরু সাব্রুম কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷
এদিকে, পৃথক স্থানে অভিযান চালিয়ে শ্রীমন্তপুর বিওপি, নলুয়া বিওপি, বিএসএফ’র ১৪৫ এবং ৩১ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা পাচারের সময় ৩ হাজার ৬৮৮ প্যাকেট আতসবাজি উদ্ধার করেছে৷ কাটাতারের বেড়া নেই এমন এলাকা দিয়ে বাজি পাচার করা হচ্ছিল৷ উদ্ধার হওয়া বাজির বাজার মূল্য ৯ লক্ষ ২২ হাজার ২২৫ টাকা৷ উদ্ধার হওয়া বাজি কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ এছাড়া রাঙ্গামুড়া থানাধীন ডিমাতলি এলাকায় পুলিশ ও বিএসএফ’র যৌথ অভিযানে ১৮০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ১ লক্ষ ৯৪ হাজার ৫০ টাকা৷
বিবৃতিতে জানানো হয়েছে, ২৩ আগস্ট গভীর রাতে এবং ২৪ আগস্ট অভিযানে ঐ সমস্ত কিছু উদ্ধার হয়েছে৷ তবে, কাউকে গ্রেপ্তার করা যায়নি৷ আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top