News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা, সংস্কারের দাবিতে কৈলাসহর মহকুমা অফিসে ধর্ণা কংগ্রেসের
Image

বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা, সংস্কারের দাবিতে কৈলাসহর মহকুমা অফিসে ধর্ণা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ আগস্ট৷৷ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কারের দাবিতে কৈলাসহর মহকুমা অফিসে ধর্ণা সংগঠিত করেছে

কৈলাসহর মহকুমা অফিসে ধর্ণায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ জেলা কংগ্রেস কর্মীরা৷ নিজস্ব ছবি৷

কংগ্রেস৷ বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে কৈলাসহর জেলা কংগ্রেস ধর্ণা সংগঠিত করেছে৷ দাবি পূরণ না হলে জেলা শাসককে আগামী দিনেঘেরাও করা হবে বলে জানিয়েছেন বীরজিৎবাবু৷
এদিন দুপুরে জেলা কংগ্রেসের কর্মীরা কৈলাসহর মহকুমা শাসকের চেম্বারের সামনে জড়ো হন৷ বিধায়ক সহ নেতা কর্মীরা সেখানে গিয়ে মাটিতে বসে পড়েন এবং শ্লোগান দিতে শুরু করেন৷ তখন মহকুমা শাসক তাঁদের দাবি নিয়ে আলোচনার ডেকে নেন৷ কংগ্রেসের অভিযোগ, ফুলবাড়িকান্দি, নুরপুর এবং ইছবপুর পঞ্চায়েত এলাকার ছোটবড় বিভিন্ন রাস্তা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা তহবিলে টাকার কোন অভাব নেই, অথচ জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন সমস্যা নিরসনে কোন উদ্যোগ নিচ্ছে না৷ ফলে, জনসাধারণ, সুকল পড়ুয়া ছাত্রছাত্রীরা দূর্ভোগের শিকার হচ্ছেন৷ তাই বাধ্য হয়ে কংগ্রেস এই ধর্ণা কর্মসূচী সংগঠিত করেছে৷
কংগ্রেসের আরো অভিযোগ, কয়েক মাস আগে ভূমিকম্পে প্রকৃত ক্ষতিগ্রস্থ অনেকেই ঘর নির্মাণে সহায়তা পাননি৷ আবার ক্ষতিগ্রস্থ হয়নি, সরকারী কর্মচারী এমন ব্যক্তিও সরকারী ঘরের মঞ্জুরি পেয়েছেন৷ এদিন মহকুমা শাসকের কাছে ভূমিকম্পে প্রকৃত ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের তালিকা তুলে দিয়েছে কংগ্রেস৷ এসমস্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক৷ মহকুমা শাসকের আশ্বাসে কংগ্রেস কর্মীরা আশ্বস্ত হয়েছেন, কিন্তু দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জমান৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top