News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার জলাশয়ে, চাঞ্চল্য
Image

চুড়াইবাড়িতে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার জলাশয়ে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ আগস্ট৷৷ চুরাইবাড়ি থানাধীন কালাছড়া গোবিন্দপুরে একটি পরিত্যক্ত পুকুরে উদ্ধার এক কিশোরের মৃতদেহ৷ মৃতের পরিচয় জানা গিয়েছে৷ কালাছড়া এলাকায় গোবিন্দপুর গ্রামের সুশীল দেবনাথ৷ ঐ কিশোর গতকাল দুপুর আড়াইটা থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরে সারারাত খোঁজাখুজি করার পর আজ ভোর ৪ টা নাগাদ গ্রামবাসী ঐ বালকের মৃতদেহটি দেখতে পান পাশের একটি পরিত্যক্ত পুকুরে৷ পুকুরের মালিক হলেন রাধা কান্ত দাস৷ উনারা ঐ বাড়ীটি দীর্ঘ ২০ বছর যাবৎ স্থানান্তর করে নিয়েছেন কালাছড়া বাজার এলাকায়৷ পেশায় ধর্মনগর জেলা আদালতে উকালতি করেন৷ এলাকাবাসি ও সুশীল দেবনাথের মায়ের বক্তব্য যে সুশীল ছিল বিকলাঙ্গ ও মৃগী রোগে আক্রান্ত৷ সে জল দেখতেই জলে ঝাপ দেওয়ার চেষ্টা করত৷ তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ীতে রাখা হত৷ গতকাল সে অনেক রাগান্নিত অবস্থায় বাড়ী থেকে বের হয়ে  যায়৷ পরে আজ ভোরে তার মৃতদেহ পাওয়া যায় পাশের একটি পুকুরে৷ পরে এলাকাবাসি চুরাইবাড়ি থানাকে খবর দিলে পুলিশ ৩ ঘন্টা পরে ঘটনাস্থলে আসে৷ পরে পুলিশ মৃতদেহটি পুকুর থেকে তুলে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top