News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট কাল
Image

ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক বেসরকারীকরনের প্রতিবাদে ২২ শে আগষ্ট সারা ভারত ব্যাঙ্ক ধর্মঘট৷ রবিবার ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন রাজ্য কমিটির কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক নীখিল ঘোষ৷ তিনি অভিযোগ করেছেন, কেন্দ্র কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে দেশকে বিপথগামী করছেন৷ ঋণ খোলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা করেনি কেন্দ্র, তোপ দেগেছেন নীখিল ঘোষ৷ ৪১ লক্ষ কোটি টাকা শিল্পপতিদের ঋণ আনাদায়ী রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কগুলিতে৷ গোপন বোঝাপড়ায় কেন্দ্রীয় সরকার নাম প্রকাশ করছেনা বলে দাবি করেছেন তিনি৷ ২২ শে আগষ্ট ধর্মঘটের মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কশিল্প বাঁচানো এবং ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মীদের জীবনমানের নিরাপত্তার জন্য আন্দোলন তেজী করা হবে বলে সুর চড়িয়েছেন তিনি৷ ব্যাঙ্কশিল্প বেসরকারী হলে গ্রাহকদের আমানতের টাকার নিশ্চয়তা নির্ভর করবে আন্তর্জাতিক শেয়ার মার্কেটের উপর, গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিয়নের সম্পাদক নীখিল ঘোষ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top