News Flash

  • Home
  • Uncategorized
  • ডোকালাম সেক্টর পরিদর্শনে যাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল
Image

ডোকালাম সেক্টর পরিদর্শনে যাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.) : চিন সেনাদের অবস্থান দেখতে ডোকালাম সেক্টর পরিদর্শনে যাবে কেন্দ্রীয় সরকারের পদস্থ অফিসারদের একটি প্রতিনিধি দল৷ সেখানে ভারতীয় সেনা ও প্যারা মিলিটারিদের সুযোগসুবিধা খতিয়ে দেখবেন তাঁরা৷

সূত্রের খবর, নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সীমান্ত এলাকায় চিনা সেনাবাহিনীর কাজকর্ম আরও বাড়তে পারে৷ আগেই জানানো হয়েছিল পাওয়ার টার্মিনেশন ও টেলিকম সেক্টরে চিন থেকে যে ব্যবসা আসে তার উপর কঠিন শর্ত আরোপ করতে চলেছে৷ বিদেশি কোম্পানি থেকে যে প্রোডাক্টগুলি আসছে, তার উপর পরীক্ষা চালানো হবে৷জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও প্রভাব না পড়ে, তাই এই পদক্ষেপ নেওয়া হবে৷ কেন্দ্রের বিদ্যুত্ মন্ত্রকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে৷ সংবেদনশীল সেক্টরগুলিতে চিনের “উন্নতি” খতিয়ে দেখা হবে৷ নয়াদিল্লির আপাত লক্ষ্য জারি থাকা নিয়মগুলি আরও কঠোর করা । হার্বিন ইলেকট্রিক, ডংফ্যাং ইলেকট্রনিক্স, সাংহাই ইলেকট্রিক ও সিফাং অটোমোবাইলের উপর সরকারের নজর আছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top