News Flash

  • Home
  • Uncategorized
  • ২ মাসে ৪০০ সাপ ধরেছেন দুর্গাপুরের দেবাশিস মজুমদার
Image

২ মাসে ৪০০ সাপ ধরেছেন দুর্গাপুরের দেবাশিস মজুমদার

দুর্গাপুর, ২০ আগস্ট (হি.স.): ঘরে বসে যদি আচমকা ফোঁসফোঁস শোনেন, তাহলে তো রক্ত ঠাণ্ডা হয়ে যাবেই। কেননা সর্পভীতি নেই এমন মানুষ পাওয়াও বিরল। দুর্গাপুরের বাসিন্দা দেবাশিস মজুমদার একজন সর্পপ্রেমী মানুষ। সাপ নিয়েই তাঁর কাজকারবার। ঘরে সাপ ঢুকলে দুর্গাপুর ও সংলগ্ন এলাকার মানুষজন তলব করেন দেবাশিসবাবুকে। যতই বিষাক্ত হোক না কেন, দেবাশিসবাবু সেই সাপ ধরেন। তা ধরার পরে বনে ছেড়ে দেন।
এভাবে দেবাশিসবাবু দু্র্গাপুরের মানুষের কাছে এখন একজন ভরসা হয়ে উঠেছেন। নিরন্তর সাপ ধরার অভ্যাস তাঁর। দেবাশিসবাবু জানালেন, গত দুমাসে ৪০০টি বিষাক্ত সাপকে পাকড়েছেন লোকালয় থেকে। সে কেউটেই হোক কিংবা চন্দ্রবোড়া- সাপ ধরতে তাঁর ভয়ডর নেই। এভাবে বহু গৃহস্থকে আতঙ্কের হাত থেকে উদ্ধার করেছেন তিনি।
দুর্গাপুরের বনাধিকারিক মিলন মণ্ডল বললেন, একসময়ে একাএকাই সাপ ধরতেন তিনি। সেই সাপ ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতেন। তুলে রাখতেন সাপ ছাড়ার ছবি।
এখন একাজে কয়েকজন সহযোগী পেয়েছেন তিনি। তাঁরা স্থানীয় যুবক। সকলেই জীববিদ্যা নিয়ে লেখাপড়া করছেন। ফলে দেবাশিসবাবুর কাজটা গতি পেয়েছে।
দুর্গাপুরবাসীর ঘরে ঘরে দেবাশিসবাবু একজন পরিচিত মানুষ। ফোন করে ডাকলেই হাজির হবেন তিনি। তাঁর ভিজিটিং কার্ডে লেখা একটি লাইন – মরিতে চাহি না আমি সু্ন্দর ভুবনে।
গত ২৫ বছর ধরে একাজ করছেন তিনি। নিজে ১৭ বার সাপের কামড় খেয়েছেন। বেঁচেও গিয়েছেন। দেবাশিসবাবু সাপে কামড়ানো মানুষকে ওঝার কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে পরামর্শ দেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার। এভাবে দিনের পর দিন কুসংস্কারের বিরুদ্ধে লড়ে চলেছেন তিনি।

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top