News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় মৃত দুই অভিনেতা
Image

মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় মৃত দুই অভিনেতা

মুম্বই, ২০ অগাস্ট (হি.স.) : মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কের উপরে মুম্বইয়ের পালঘর জেলায় মারাত্মক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই অভিনেতার৷ মুম্বইয়ের জনপ্রিয় মডেল এবং টেলি অভিনেতা ছিলেন তাঁরা৷ মৃত ওই দুই অভিনেতার নাম গগন কং এবং অরিজিৎ লাভানিয়া৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে৷

পুলিশ জানিয়েছে, গগন এবং অরিজিৎ দুজনেই একটি পৌরাণিক ধারাবাহিকে অভিনয় করেন৷ শনিবার আহমেদাবাদ থেকে একটি সিরিয়ালের শ্যুটিং সেরে ফিরছিলেন ওই দুই অভিনেতা৷ গতকাল সকাল থেকেই এলাকায় ভারী বৃষ্টিপাত চলছিল৷ সেই কারণে রাস্তাঘাট পিচ্ছিল ছিল৷ এরপর আচমকাই নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ওই গাড়িটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই অভিনেতাসহ আরও একজনের৷এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টেলি দুনিয়ায়৷ গগন গুঁরগাঁওয়ের বাসিন্দা৷ দুর্ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে৷ কালার্স চ্যানেলে ‘মহাকালী অন্থ হি আরম্ভ হ্যা’ সিরিয়ালে অভিনয় করতেন তাঁরা৷ পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যেই তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷–হিন্দুস্থান

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top