News Flash

  • Home
  • Uncategorized
  • ভেঙ্গে পড়া ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য রাস্তায় অভিযান চালালো পুলিশ, ২৪ টি যানের বিরুদ্ধে চালান কাটল পুলিশ
Image

ভেঙ্গে পড়া ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য রাস্তায় অভিযান চালালো পুলিশ, ২৪ টি যানের বিরুদ্ধে চালান কাটল পুলিশ

কানপুর, ১৯ আগস্ট (হি.স) : উত্তর প্রদেশের কানপুর শহরের ভেঙ্গে পড়া ট্রাফিক ব্যবস্থাকে পুনরায় গতিশীল করার জন্য গোটা কানপুর শহরজুড়ে বিশেষ অভিযান চালালো উত্তর প্রদেশের ট্রাফিক পুলিশ । শনিবার উত্তর প্রদেশের ট্রাফিক পুলিশের তরফ থেকে এই অভিযান চালানো হয় । এই অভিযানে নেতৃত্ব দেন কানপুর ট্রাফিক পুলিশের সিও রণ বিজয় সিংহ ।
কানপুর শহরের বড় রাস্তা, প্যারেড, সিভিল লাইন, রাবতপুর এলাকায় জুড়ে পুলিশ দুই চাকার বাহন গুলোর উপর চেকিং করে । চেকিংয়ের ফলে প্রায় ২৪ টি মটর বাইকের বিরুদ্ধে চালান কেটেছে পুলিশ ।
কানপুরের পুলিশ সূত্রে জানানো হয়েছে যে শহরের যাতায়াত ব্যবস্থাকে উন্নতি করার জন্য পুলিশ এই উদ্যোগ নিয়েছিল । বিনা হেলমেটে বাইক চালানোর জন্য ও বাইকে তিন জন আরোহী থাকার জন্য পুলিশ বাইকের বিরুদ্ধে চালান কেটেছে । পাশাপাশি বেশিরভাগ বাইক আরোহীকে নিরাপত্তার উপদেশ দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ । পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এই ধরণের অভিযান আগামীদিনেও করা হবে । যার ফলে ট্রাফিক আইনের প্রতি মানুষ যাতে করে আরও বেশি সচেতন হয়ে উঠতে পারে ।

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top