News Flash

  • Home
  • Uncategorized
  • হাঁটু প্রতিস্থাপনের খরচ কমল প্রায় ৭০ শতাংশ
Image

হাঁটু প্রতিস্থাপনের খরচ কমল প্রায় ৭০ শতাংশ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইমতো ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রতিশ্রুতি পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানালেন হাঁটু প্রতিস্থাপনের খরচ কমতে চলেছে ৷
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির উদ্যোগে (এনপিপিএ) হাঁটু প্রতিস্থাপনের খরচ কমে গেল প্রায় ৭০ শতাংশ। বর্তমানের তুলনায় এবার থেকে হাঁটু প্রতিস্থাপনের খরচ অনেকটাই কম হতে চলেছে ৷ এর জেরে অস্ত্রোপচার দরকার এমন রোগীদের ১,৫০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় হাঁটু প্রতিস্থাপনের খরচ কমার কথা জানান তিনি ৷ এর আগে হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে খরচ হত ১,৫৮ লক্ষ থেকে ২.৫ লক্ষ ৷ তবে এখন থেকে হাঁটুর অস্ত্রোপচারে বেশিরভাগ সময় ব্যবহৃত ক্রোমিয়াম কোবাল্ট নি ইমপ্ল্যান্টের দামের ঊর্ধ্বসীমা ৫৪,৭২০ টাকা রেখেছে। কেন্দ্রীয় সার ও রাসায়নিক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, কার্ডিয়াক স্টেন্টের পর এবার হাঁটু প্রতিস্থাপনের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ বিভিন্ন হাসপাতালে অস্ত্রোপচারের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে ৷ হাঁটু বদলানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা-সামগ্রী বিক্রি করা হয় রোগীদের কাছে অনেক বেশি টাকায় ৷ হাসপাতাল নিজেদের লাভের পরিমাণ বাড়ানোর চেষ্টায় রোগীদের ঠকাচ্ছেন ৷ রোগীর চিকিৎসার বোঝা অনেকটাই কমবে কেন্দ্রের নতুন এই পদক্ষেপে বলে মনে করা হচ্ছে ৷
এর আগে কার্ডিয়াক স্টেন্টেরও দাম কমানো সিদ্ধান্ত নেয় এনপিপিএ। গত ফেব্রুয়ারিতে স্টেন্টের দাম বেঁধে দেয় কেন্দ্র। এ বার হাঁটু প্রতিস্থাপনের সামগ্রীর ক্ষেত্রেও একই পথে হাঁটল তারা। এনপিপিএ-র কর্তারা জানিয়েছেন, তাঁদের একমাত্র লক্ষ্য হল সাধারণ মানুষের উপর থেকে চিকিৎসার খরচের বোঝা কমানো। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে খুশি নন অর্থোপেডিক নি-ইমপ্ল্যান্টস আমদানিকারী সংস্থা ও বণ্টনকারী সংস্থাগুলি। অর্থোপেডিক সার্জনদেরও মত, দাম বাঁধা হলে ইমপ্ল্যান্টের মান খারাপ হতে পারে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top