নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ খোয়াই’র চেবরী দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে ঘিলাতরীর ওয়াতিলং পারায় আট লক্ষ টাকা ব্যয়ে একটি ছড়ার উপর জলসেচের জন্য সুইচ গেইট অবৈজ্ঞানিক পদ্ধতিতে গোঁজামিল দিয়ে অর্থ সমাপ্ত করে প্রকল্পের সিংহ ভাগ অর্থ আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে৷ ঘিলাতলির ওয়াতিলং পারায় কৃষকদের অভিযোগ রাজ্য কৃষি অধিকর্তার নির্দেশ এর পরও খোয়াই জেলার কৃষি উপ-অধিকর্তা নিয়ে ঘটনাস্থলে না গিয়ে একজন কৃষি সেক্টর অফিসারকে দিয়ে ঐ দুর্নীতির সাদামাটা তদন্ত করে রাজ্য কৃষি অধিকর্তার কাছে রিপোর্ট জমা দেন৷ কৃষকদের অভিযোগ সুইচ গেইটির অর্ধসমাপ্ত তৈরির ক্ষেত্রে দিব্যোদয়ের দুই কর্মকর্তা টেকনিক্যাল বিষয়গুলিতে কোন নিয়মকানুন মানেনি৷ কিন্তু এখন দিব্যোদয়ের দুর্নীতিবাজ অফিসারদের কোন হদিশ নেই বলে গ্রামের কৃষকদের বলা হচ্ছে৷ যদিও তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে৷
কৃষি বিজ্ঞান কেন্দ্রের সুইচ গেইট নির্মাণে ব্যাপক কেলেঙ্কারি
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















