গুয়াহাটি, ১২ আগস্ট, (হি.স.) : অনিৰ্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গুয়াহাটি-উত্তর গুয়াহাটির মধ্যে যাতায়াতকারী ফেরি সেবা। ফেরির
পাশাপাশি নৌকা চলাচলও বন্ধ রাখতে বলেছে প্রশাসন।
ব্ৰহ্মপুত্ৰের জলস্ত অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ জল পরিবহণ প্রশাসন ফেরি ও নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। বলা হয়েছে, প্ৰতি ঘণ্টায় চার (৪) থেকে পাঁচ (৫) সেন্টিমিটার করে ব্রহ্মপুত্রের জলস্তর বাড়ছে। ব্রহ্মপুত্রের জলস্তর এ মুহূর্তে দুই সেন্টিমিটার ওপর। পরবৰ্তী নিৰ্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে।

অনিৰ্দিষ্টকালের জন্য বন্ধ গুয়াহাটি-উত্তর গুয়াহাটি ফেরি সেবা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















