News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার দিকে বিশেষ নজর দিল আইওসি
Image

ত্রিপুরার দিকে বিশেষ নজর দিল আইওসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৯ আগষ্ট৷৷ রাজ্য সফরে এসে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে গিয়েছিলেন রাজ্যে জানানীতেল নিয়ে সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷ সে অনুযায়ী জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হল ৩০ হাজার কিলোমিটার ক্ষমতা সম্পন্ন সেকেরকোট আইওসি’র ডিপোর জন্য৷ খরচ হবে ৫৫০ কোটি টাকা৷ কেন্দ্রীয় সরকার সেকেরকোটে একটি আইওসি’র ডিপো নির্র্মণের জন্য অনুমোদন দিয়ে দিয়েছে৷ কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শুরু হয়ে গেছে এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া৷ সাংবাদিকদের একথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ মহাকরণে তিনি সাংবাদিকদের জনান, সেকেরকোটে এফসিআইয়ের গোডাউনের পাশেও এই ডিপোটি হবে৷ এরজন্য জমি অধিগ্রহণের কাজ চলছে৷ ৬০ টির মত পরিবারকে এরজন্য অন্যত্র পুনর্র্বসন দিতে হবে৷ ইতিমধ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জমি অধিগ্রহণের জন্য ৫০ শতাংশ টাকা দিয়ে দিয়েছে৷ এই ডিপোটিতে ৩০ হাজার কিলোলিটার জ্বালানী তেল মজুত রাখার ব্যবস্থা থাকবে৷ জ্বালানী তেলের পাশাপাশি বোধজংনগরে একটি গ্যাস বটলিং  প্ল্যান্টও স্থাপন করা হচ্ছে৷ সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তার শিলান্যাসও করে গেছেন৷ ২০১৯ সালের মধ্যে এই প্রকল্পে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে৷ আর তা হয়ে গেলে এখান থেকে প্রতিদিন অন্ততঃ ১৮ হাজার সিলিন্ডার বটলিং করা সম্ভব হবে৷ ত্রিপুরাতে এখন মোট দৈনিক চাহিদা রয়েচে ১০ হাজারের মত সিলিন্ডার৷ বর্তমানে বিশালগড় বটলিং প্ল্যান্ট থেকে দৈনিক ৬ হাজারের মত সিলিন্ডার বটলিং সম্ভব হবে৷ বাকি ৪ হাজারের মত সিলিন্ডারের যোগান আসছে শিলচর থেকে৷ এছাড়া আগরতলা শহরে ২৯ হাজার বাড়িতে পিএনজি তথা রান্নার গ্যাসের সংযোগ রয়েছে৷ আগরতলায় আরও ১০ হাজার বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া হবে বলে রাজ্য সরকারকে জানিয়ে গেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ এছাড়া, আগরতলা শহরে আরও ৩টি সিএনজি স্টেশন স্থাপন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন দফতরের মন্ত্রী ভানুলাল সাহা৷ এদিকে জানাগেছে, এই ব্যবস্থা গুলো না হওয়া পর্যন্ত বাংলাদেশ দিয়ে সংকট জনক পরিস্থিতিতে জ্বালানী তেল নিয়ে আসার ব্যবস্থা নেওয়া হবে বলে জানাগেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top