`বেজিং, ১০ আগস্ট (হি.স.): দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিনের সিচুয়ান প্রদেশে ৬.৫ তীব্রতার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০| আহত হয়েছেন
অন্তত ৪৩১ জন| প্রশাসনের তরফে জানানো হয়েছে, জোরালো ভূমিকম্পের জেরে ভূমিধসের ঘটনা ঘটেছে| তবে বহুতল ভেঙে পড়ার মতো বড়সড় ঘটনা ঘটেনি|
স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ৬.৫ তীব্রতার ভূকম্পন অনুভত হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিনের সিচুয়ান প্রদেশে| প্রবল ধাক্কায় কেঁপে ওঠে একাধিক বহুতল| ভূমিকম্পের উত্সস্থল ছিল চেঙ্গুদা এলাকা থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের পরে বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে| বৃহস্পতিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে| আহত ৪৩১ জনের মধ্যে বহু মানুষের অস্থা সঙ্কটজনক|

চিনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ২০, আহত ৪৩১
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















