News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের কাছ থেকে মামলাছাড়া প্রপ্তির আশা নেই কর্মচারীদের
Image

রাজ্য সরকারের কাছ থেকে মামলাছাড়া প্রপ্তির আশা নেই কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৯ আগষ্ট৷৷ বাম শাসিত ত্রিপুরা রাজ্য সরকারের কাছ থেকে নিজের ন্যায্য প্রাপ্য পেতে হলে আইনি লড়াই করতে হবে৷ এমন একটি বিষয় নেই যে রাজ্যের সরকারী এবং আধা সরকারী প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের ন্যায্য প্রাপ্য আদালতের রায় ছাড়া পেয়েছেন৷ অনেকের পক্ষে আদালতে যাওয়া সম্ভব হয় না তাদের আর্থিক কারণে, তাই তারা বরাবরের মতই ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন৷ যেমনটি হয়েছে জুটমিল কর্মচারীদের সঙ্গে৷ ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি সুবির দেববর্র্ম জানিয়েছেন, জুটমিলের অবিসাররা তাদের নিজের পয়সায়  সুপ্রিম কোর্ট পর্যন্ত দীর্ঘ লড়াই এর পর তাদের নিজস্ব প্রাপ্য আদায় করতে সক্ষম হন৷ অথচ যাদের আর্থিক অনটনের জন্য সংসার চলে না, জুটমিলের যে সমস্ত কর্মীরা আর্থিক অভাব অনটনের কারণে মামলা পরিচালনা করতে না পারায় তারা তাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হলেন৷ এইরকমটা হল শুধু মাত্র রাজ্য সরকারের একগুঁয়েমির কারণে৷ অথচ রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নিলে রাজ্য সরকারের এই ক্ষতি হত না৷ রাজ্য সরকারের এই নীতিতে ক্ষুব্ধ কর্মচারী মহল৷

Releated Posts

আগরতলা পশ্চিম থানায় নেশাসক্ত যুবকের তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনাকে ঘিরে পুলিশের…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top