News Flash

  • Home
  • Uncategorized
  • ভগবানকে ধন্যবাদ আমাদের দেশে একটি নির্বাচন কমিশন রয়েছে : সোনিয়া
Image

ভগবানকে ধন্যবাদ আমাদের দেশে একটি নির্বাচন কমিশন রয়েছে : সোনিয়া

নয়াদিল্লি , ৯ আগস্ট (হি.স) : গুজরাট থেকে নিজের রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের জয় লাভের পরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ভাগ্য ভাল আমাদের দেশে একটি নির্বাচন কমিশন রয়েছে ।
মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিজেপি ও কংগ্রেসের মধ্যে চলতে থাকা এতদিনের রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র আঁকার ধারণ করে । প্রায় সাড়ে চার ঘন্টার হাই-ভল্টেজ নাটকের পরে জাতীয় নির্বাচন কমিশন গুজরাটে রাজ্যসভার আসনে আহমেদ প্যাটেল তথা কংগ্রেসের পক্ষেই রায় দেয় । নির্বাচন কমিশন কংগ্রেস ত্যাগী দুই বিধায়কের ভোট বাতিল করে দেয় । এর মধ্যে দুইবার ভোটের গণনা প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয় ।
বুধবার সকালে সংসদ ভবনে পৌঁছে সোনিয়া গান্ধী বলেছেন যে, ভগবানের কৃপায় আমাদের দেশে একটি নির্বাচন কমিশন রয়েছে । তিনি জানান যে আহমেদ প্যাটেলের জয়লাভের ফলে তিনি স্বস্তিবোধ করছেন । নির্বাচন কমিশন কংগ্রেস ত্যাগী দুই বিধায়কের ভোট বাতিল এই কারণে করেছেন কারণ নির্বাচন চলাকালীন তারা বিজেপির পোলিং এজেন্টের কাছে নিজেদের ব্যালট দেখিয়ে ফেলেছিল । এর ফলে টানা পাঁচবার রাজ্যসভার সদস্য হতে পারলেন আহমেদ প্যাটেল ।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top