News Flash

  • Home
  • Uncategorized
  • আগস্ট মাসে সাতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের
Image

আগস্ট মাসে সাতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

কলকাতা, ৯ আগস্ট (হি.স.) : আগস্ট মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কে ৷ এর জেরে ভোগান্তির মুখে পড়তে হতে পারে গ্রাহকদের ৷
এই সপ্তাহে টানা ৪ দিন ও ২৫ আগস্ট থেকে টানা তিনদিন ছুটি থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ১২ আগস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ১৩ তারিখ রবিবার ও ১৪ তারিখ সোমবার জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্যাঙ্ক কর্মচারীদের ছুটি ৷ মঙ্গলবার ১৫ আগস্ট- স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা ৷ অথার্ৎ টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
এছাড়াও ২৫ আগস্ট শুক্রাবর গণেশ চর্তুর্থী, ২৬ আগস্ট মাসের চতুর্থ শনিবার ও ২৭ আগস্ট রবিবার হওয়ায় ফের টানা তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি ৷ তাই জরুরী কাজকর্মগুলি ফেলে না রেখে এখনই সেরে নিন ৷ নাহলে সমস্যায় পড়বেন আপনি নিজেই ৷ এটিএমগুলিতেও টাকা শেষ হয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে গ্রাহকদের যাতে কোনও অসুবিধার সম্মুখিন হতে না হয়, তার জন্য সমস্ত এটিএমগুলি পুরো ভর্তি রাখা হবে বলে আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top