News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলকে বাংলা ছাড়া করবে বিজেপি : লকেট চট্টোপাধ্যায়
Image

তৃণমূলকে বাংলা ছাড়া করবে বিজেপি : লকেট চট্টোপাধ্যায়

দুর্গাপুর, ৯ আগস্ট (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ছাড়ো করার আগে তৃণমূলকে বাংলা ছাড়ো করবে বিজেপি।বুধবার দুর্গাপুরে নির্বাচনি প্রচারে এসে এমনই হুঙ্কার দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।
তিনি বলেন, এরাজ্য থেকে তৃণমূলকে নির্মুল করব। আর তার লাগাতার কর্মসূচী এদিন থেকে শুরু করেছি। প্রসঙ্গত, গান্ধীজি যেখান থেকে দাঁড়িয়ে বৃটিশদের ভারত ছাড়োর ডাক দিয়েছিল, বুধবার সেই মেদিনীপুর শহর থেকে বিজেপিকে ভারত ছাড়োর ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যয়।
এদিনই দুর্গাপুর নির্বাচনি কর্মসুচীতে যান লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ ছাড়ার ডাক দিলেন লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, দেশের ৫০ শতাংশ মানুষ বিজেপিকে ভালবাসে, দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করে। মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই থেকে যুদ্ধ ঘোষনা করেছেন, বিজপিকে ভারত ছাড়ো করার আগে তৃণমূলকে বাংলা ছাড়া করব। এদিন থেকে তার লাগাতার কর্মসূচী শুরু করলাম।\” পুর নির্বাচন ও আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের আশঙ্কা করে তিনি জানান,\” যেভাবে আমাদের কর্মীদের ওপর হুমকি দেওয়া হচ্ছে, বোমাবাজি করছে তাতে পুর নির্বাচন ছাড়াও সামনের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয়বাহিনী দিয়ে ভোটের দাবী করছি। কারন তৃণমূল পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে। আর পুলিশ তাদের ক্যডার।\” তিনি রাখীবন্ধনের ঘটনা তুলে ধরে জানান,\” বিজেপির মহিলা বলে পুলিশ রাখি পরল না। ভেদাভেদের রাজনীতি করছে। পুলিশ মেয়েদের কোন সুরক্ষা দিতে পারবে বলে মনে হয় না।\” তিনি আরও বলেন,\” দুর্গাপুরে যেভাবে সন্ত্রাস করছে, তৃণমূল গায়ের জোরে মানুষের আশীর্বাদ চাইছে। কিন্তু তাঁরা মানুষকে ভয় দেখাতে পারে। ভোট পেতে পারে না।\” মঙ্গলবার গুজরাটের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমন করে লকেট চট্টোপাধ্যায় বলেন,\” একটা আসনের জন্য কংগ্রেসকে যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়েছে, তাতে তাদের বোঝা উচিত। কংগ্রেস অস্তিত্ব ঠেকানোর লড়াই করেছে।\” সারা দেশের সব ধর্মের মানুষ বিজেপির সুশাসন উপলব্ধি করছে। বিজেপি যে দাঙ্গা করে না সেটাও অনুভব করেছে দেশের অন্যান্য সম্প্রদায়। আর তাই মঙ্গলবারই শিয়া ওয়াকফ বোর্ড আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে বিতর্কিত স্থানে রামমন্দির হবে। তার প্রতিক্রিয়ায় বিজেপি নেত্রী জানান,\” এদেশে সবার মতামত নিয়ে শ্রেষ্ট মতামত তৈরী হয়। তাই রামমন্দির রামমন্দিরের জায়গায় থাকবে।\”

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top