News Flash

  • Home
  • Uncategorized
  • মইন আলির দুরন্ত পারফরম্যান্সে সিরিজ জিতল ইংল্যান্ড
Image

মইন আলির দুরন্ত পারফরম্যান্সে সিরিজ জিতল ইংল্যান্ড

ম্যাঞ্চেস্টার, ৮ আগস্ট (হি.স) : মইন আলির দুরন্ত পারফরম্যান্সের জেরে সিরিজ জয় করল ইংল্যান্ড৷ওল্ড ট্র্যাফোর্ডে ১৭৭ রানে জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ৩-১ জিতে নিল রুটবিগ্রেড৷ মইন আলি হলেন প্রথম ক্রিকেটার, যিনি চার টেস্টের সিরিজে ২৫০ বেশি রান এবং ২৫টির বেশি উইকেট নিয়েছেন৷
৩৮০ রান তাড়া করতে নেমে আলি’র স্পিনে কুপোকাত প্রোটিয়াবাহিনী৷ ২০২ রানে গুটিয় যায় দক্ষিণ আফ্রিকা৷ ৬৯ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন ইংল্যান্ডের এই অফ-স্পিনার৷ দুরন্ত বোলিং জেমস অ্যান্ডারসনের৷ ১৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন জিমি৷ ১৯৯৮-এর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড৷ ম্যাচের সেরা হন মইন আলি৷ যুগ্মভাবে সিরিজের সেরা মইন আলি ও মর্নি মর্কেল৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top