News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণ সিং ত্রিপুরা খুনের ঘটনায় উত্তপ্ত গন্ডাছড়া
Image

কর্ণ সিং ত্রিপুরা খুনের ঘটনায় উত্তপ্ত গন্ডাছড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ অষ্টম শ্রেণীর কর্ণ সিং ত্রিপুরা খুনের ঘটনার ৭২ ঘন্টা উপরে পেরিয়ে গেলেও এখনো খুনের অভিযুক্তকে ধরতে পারেনি গন্ডাছড়া থানার পুলিশ৷ এব্যাপারে দোষীদের গ্রেফতারের দাবিতে গন্ডাছড়া বাজারে বিক্ষোভ দেখাল আইপিএফটির সমর্থকরা৷ বিক্ষোভ প্রদর্শনের পর একটি সভায়ও মিলিত হয় আইপিএফটি সমর্থক৷ আইপিএফটির পক্ষ থেকে জানানো হয়েছে ১২ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷ জানাগেছে, মহকুমার নীড়ভগীরথ কলোনির তার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়িয়েছিল অষ্টম শ্রেণীর ছাত্র কর্ণ৷ রাতে বাড়িতে না ফিরলেও তেমন খোঁজাখুঁজি করেনি কেউই৷ পরদিন সকালেও সে বাড়িতে না ফেরায়, তার বন্ধু বন্ধব সহ আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ শুরু হয়৷ এক সময় কর্ণ সিং ত্রিপুরার মা নিজেই বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে ছেলের রক্তমাখা দেহটি সনাক্ত করেন এবং পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তার মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠিয়ে দিয়ে তদন্ত শুরু করে৷ কিন্তু ৭২ ঘন্টারও বেশী সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top