News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে শীঘ্রই নয়া হস্ততাঁত ও বস্ত্র নীতি, কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Image

অসমে শীঘ্রই নয়া হস্ততাঁত ও বস্ত্র নীতি, কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ০৭ আগস্ট, (হি.স.) : রাজ্যের হস্ততাঁত ও বস্ত্র শিল্পকে বিকশিত করতে অসম সরকার শীঘ্রই একটি বস্ত্রনীতি গ্রহণ করবে। আজ মহানগরের শংকরদেব কলাক্ষেত্রে জাতীয় হস্ততাঁত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
ভারতবর্ষের বস্ত্র মন্ত্রালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্ৰী বলেন, অসমের পাশাপাশি গোটা দেশে হস্ততাঁত শিল্পের এক বিশাল বাজার রয়েছে। এই বাজারের সঙ্গে প্রত্যাহ্বানের মুখোমুখি হতে রাজ্যের তাঁত শিল্পীদের দক্ষতা বাড়াতে গুরুত্ব দেবে তাঁর সরকার। রাজ্যের পর্যটন ক্ষেত্রের পাশাপাশি এখানকার পরম্পরাগত বয়ন দক্ষতার বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। তৃতীয় জাতীয় হস্ততাঁত দিবস এবার অসমে পালন করানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বস্ত্র মন্তালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
প্ৰধানমন্ত্ৰী ওই অঞ্চলকে যে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন না তার বর্ণনা করে বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নরেন্দ্ৰ মোদী। গত তিন বছরের প্রতি ১৫ দিন অসমে একজন করে কেন্দ্রীয় মন্ত্ৰী পাঠিয়েছেন তিনি। এতে ব্যাপক লাভান্বিত হচ্ছে উত্তরপূর্ব।’
অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রশিল্পের প্রতিমন্ত্রী অজয় তামতা। তিনিও অসমে বস্ত্র শিল্পের সম্ভাবনা সম্পর্কে বক্তব্য পেশ করে এই সেক্টরকে বিকশিত কেন্দ্রীয় সরকারের গুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন।
ভাষণ দিয়েছেন রাজ্যের বস্ত্রমন্ত্রী রঞ্জিতকুমার দত্তও। এদিনের অনুষ্ঠানে তাঁত-শিল্পীদের হাতে হ্যান্ডলুম ওয়েইভার্স আইডেনটিটি কার্ডও আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন গুয়াহাটি ও লখিমপুরের সাংসদ বিজয়া চক্রবর্তী এবং প্রদান বরুয়া, ভারত সরকারের বস্ত মন্ত্রাসলের সচিব অনন্তকুমার সিং-সহ শীর্ষ আধিকারিকবর্গ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top