News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আরও চর্চার আহ্বান রাজ্যপাল তথাগত রায়ের
Image

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আরও চর্চার আহ্বান রাজ্যপাল তথাগত রায়ের

কলকাতা, ৬ আগস্ট(হিঃস)৷৷ বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আরও বেশি মাত্রায় চর্চার আহ্বান জানালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়৷ রবিবার কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন৷ তিনি বলেন, এক কোটি লোক বাস্তুচ্যুত হয়েছেন ওখানে৷ ধর্ষিতা হয়েছেন অসংখ্য৷ ১৯৫০ সালের মধ্যেই পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা থেকে অন্তত ৫০ লক্ষ হিন্দু ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হয়েছেন৷ ভারতীয় গবেষকরা এ সব উপেক্ষা করেছেন৷ ১৯৭১ এর মে মাসে বসিরবাট থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে খুলনার চূপনগরে এক দিনে প্রায় ১০ হাজার খুন হয়৷ এ কথা জানিয়ে এ দিন সমাবেশে বলেন, দেহগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল লাগোয়া নদীতে৷ জল রক্তে লাল হয়ে গিয়েছিল৷ এ সব তথ্য প্রকাশ্যে আসেনি৷ জালিনাওয়ালা হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন৷ কিন্তু চুপনগরের ঘটনা জালিনাওয়ালাকেও হার মানায়৷ সত্যকে কখনও চেপে রাখা যায় না৷ এই মন্তব্য করে তথাগতবাবু বলেন, ২০০০ সালে যখন এ সব মাই পিপল আপরুটেড বইতে লিখি, প্রথমে কেউ ছাপতে চাননি৷ এর পর সেটি যখন প্রকাশ হয়, সাড়া পড়ে পাঠকমহলে৷ এটির বাংলা রূপান্তরেরও দারুণ চাহিদা৷ বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং সংশ্লিষ্ট নানা অভিজ্ঞতা নিয়ে প্রবীন সাংবাদিক সন্তোষ দেবনাথের লেখা দেশ পরবাস এর প্রকাশ অনুষ্ঠানে এ দিন কথাগুলো বলেন তথাগতবাবু৷ তিনি দুই বাংলার কিছু লেখকের নাম উল্লেখ করে বলেন, ওরাঁ অভিজ্ঞতা উপলব্ধির কথা জানিয়েছিলেন বলে অনেক পাঠক জানতে পেরেছেনষ কীভাবে অসহায়, নিরস্ত্র হিন্দুরা সীমান্ত পেরিয়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন৷ কিন্তু ভূক্তভোগীরা অধিকাংশই নানা কারণে এ নিয়ে সরব হননি৷ সন্তোষ দেবনাথ, প্রেস ইনফর্মেশন ব্যুরোর এডিজি দেবাঞ্জন চক্রবর্তী অনুষ্ঠানে বলেন, আকাশবানীর প্রাক্তন মহানির্দেশক পি কে বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট নানা অভিজ্ঞতার কথা জানান৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top