News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবী গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য সোনারপুরে, আটক তিন
Image

আইনজীবী গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য সোনারপুরে, আটক তিন

ক্যানিং, ০৬ আগস্ট (হিস)৷৷ এক গৃহবধূকে ঘুন করে শ্বশুর বানিতেই ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও শাশুড়ি৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৫ পরগণার সোনারপুর থানার হরিনাভির চক্রবর্তী পাড়ায়৷ নিহতের নাম পায়েল বসু চক্রবর্তী (৩৪)৷ পায়েল নিজে একজন আইনজীবী ছিলেন৷ কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস ও করতেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানাগেছে, প্রায় বারো বছর আগে পায়েলের সাথে একই পাড়ার জয়দীপ বসুর বিয়ে হয় প্রণয়েকর সুত্রে৷ জয়দীপ ও পায়েলের একটি বছর পাঁচেকের শিশুকন্যা ও রয়েছে৷ পায়েলের এলাকায় ভালো সুনাম ছিল৷ আইন চর্চার পাশাপাশি বিভিন্ন সাংসৃকতিক সংগঠনের সাথে যুক্ত পায়েল ভানো নাচও করতেন৷ কিন্তু বেশ কয়েক বছর ধরেই পায়েলের উপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ রয়েছে তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে৷ কিন্তু একই পাড়ায় বাড়ি হওয়ার কারনে পায়েলের বাবা মা এ বিষয়ে সেভাবে হস্তক্ষেপ করতেন না৷ তবে শ্বশুর বাড়ির অত্যাচারে কিছুদিন আগে বাপের বাড়িতে ফিরে গিয়েছিল পায়েল৷ কিন্তু মাস খানেক আগে তাকে আবার ও শ্বশুর বাড়িতে নিয়ে আসে জয়দীপ৷ এতো কিছুর পরেও পায়েলের উপর এতোটুকু অত্যাচার কমায়নি পেশায় গাড়ির ব্যবসায়ী জয়দীপ৷ এমনকি স্ত্রী ও মেয়ের জন্য কোনরকম খরচ পত্র ও দিতেন না তিনি৷ রবিবার সকালে পায়েলের স্বামী জয়দীপ তাদের মেয়ে ঋতিকাকে পায়েলের বাপের বাড়িতে দিয়ে আসেন৷ ঘটনার কয়েক ঘন্টা পরে এলাকার মানুষজন জানতে পারেন যে দোতলার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে পায়েল৷ সাথে সাথে পায়েলকে উদ্ধার করে স্থানীয় সুভাষগ্রাম প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মৃতার শ্বশুর বাড়ি ঘিরে ফেলেন এলাকার মানুষজন৷ ঘটনাস্থলে আসেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস৷ খবর পেয়ে আসে সোনারপুর থানার পুলিশ৷ উত্তেজিত জনাতাকে শান্ত করে অভিযুক্ত পায়েলের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় সোনারপুর থানার পুলিশ৷
এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও মৃতার বাপের পাড়ির লোকেদের অভিযোগ খুন করা হয়েছে পায়েল কে৷ এ বিষয়ে পায়েলের মা সন্ধ্যা চক্রবর্তী বলেন, ওরা ভালোবাসা করে বিয়ে করেছিল৷ বিয়ের পর কয়েকবছর ভালই ছিল৷ কিন্তু গত দু তিন বছর ধরে ওদের মধ্যে সাংসারিক অশান্তি লেগে ছিল৷ আমরা মেয়েকে বুঝিয়েছিলাম৷ ও অনেক যন্ত্রণা সহ্য করেও ওখানে সংসার করছিলো৷ কিন্তু দিনের পর দিন পায়েলের উপর মানসিক ও শারীরিক নির্যতন বেড়েই চলছিলো৷ আমাদের ধারনা ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ আমি দোষীদের শাস্তি চাই৷ অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, পায়েল খুবই ভালো মেয়ে৷ কিন্তু জয়দীপ প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ওর উপর অত্যাচার করতো৷ আমাদের ধারনা পায়েলকে খুন করা হয়েছে৷ এ বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার পল্লব দাস বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিক৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top