কলকাতা, ৬ আগস্ট (হি.স.) : নাসিক থেকে এরাজ্যে পেঁয়াজ কম আসায় বাড়তে চলেছে পেঁয়াজের দাম। তাই এবার পেঁয়াজ নিয়ে ঘোর চিন্তায় ক্রেতা থেকে বিক্রেতারা ।
এক সপ্তাহে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ । সাত টাকা কেজি পেঁয়াজ বিকোচ্ছে চল্লিশ টাকায়। রাজ্যে নাগাড়ে বৃষ্টি। ক্ষতি হয়েছে সবজি চাষের। এমনিতেই বর্ষায় অগ্নিমূল্য বাজার। চড়া দাম টমেটোর। সেই তালিকায় এবার নাম লেখাল পেঁয়াজ। খুচরো ব্যবসায়ীদের দাবি, মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজের যোগান ক্রমশ কমছে। বন্যার কারণে পেঁয়াজের ফলন মার খাচ্ছে কর্ণাটক, বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশেও। মধ্যপ্রদেশে পেঁয়াজে পচন ধরেছে। এসব কারণেই পেঁয়াজের যোগান ক্রমশ কমে আসছে। স্বাভাবিকভাবেই দাম বেড়েছে খুচরো বাজারেও ৷
দাম বাড়তে চলেছে পেঁয়াজের, চিন্তায় ক্রেতা বিক্রেতারা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















