News Flash

  • Home
  • Uncategorized
  • মরিয়মনগরে পাচারের জন্য মজুত ২৮ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

মরিয়মনগরে পাচারের জন্য মজুত ২৮ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ গাঁজা বিরোধী অভিযানে নেমে রাজ্য আরক্ষা প্রশাসনের খালি মাঠে দহরম মহরম৷ শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে হানা দিয়ে শহরতলির মরিয়মনগর গুদাম থেকে ১৯ বস্তা গাঁজা উদ্ধার করেছেন পুর্ব থানার পুলিশ৷ সোনামুড়া থেকে লড়ি

ভর্তি গাঁজা সমস্ত থানাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজধানী হয়ে বহিঃরাজে পাচারকালে আটক করেছে পুলিশ৷ ১৯ বস্তায় মজুত ৫৭০ কেজি শুকনো গাজা উদ্ধার করেছেন পূর্ব থানার ওসি মিলন দত্তের নেতৃত্বে পুলিশ দলটি৷ শনিবার গাঁজা বিরোধী অভিযান প্রসঙ্গে বিস্তারিত এস ডি পি ও অশোক কুমার সিনহা জানিয়েছেন আটকৃত গাজার বাজার মূল্য ২৮ লক্ষ ৫০ হাজার টাকা৷ দীর্ঘদিন ধরে রাজ্যের নানা প্রান্ত থেকে  গাঁজা পাচারচক্র সক্রিয় রয়েছে প্রকারন্তরে স্বীকার করে নিয়েছেন৷ গুদামে মজুত গাজাগুলি আটক করতে সক্ষম হলেও পুলিশের হাতে মূলচক্রের হদিশ আসেনি৷ হতচকিত ঘটনা, পুলিশ গুদামের মালিকের নাম ও ঠিকানা বের করে তদন্ত শুরু করতে পারেনি৷ অভিযোগ, টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বনিবনা হতেই গাঁজা সহ নেশা বিরোধী অভিযান চালায় পুলিশ৷ লক্ষ লক্ষ টাকার গাজা সিজ করে আত্মসন্তোষ পুলিশের৷ সূত্রে খবর, শহরের একজন প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা গাঁজা ও নেশা চক্রের অদৃশ্য মালিক৷ টাটকা নোটের গন্ধে বিভোর পুলিশ কাউকে আটক করার সাহস দেখায়নি৷ গাঁজা বিরোধী অভিযানে পুলিশের একপ্রস্থ নাটক প্রত্যক্ষ করেছে শহরবাসী৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রসঙ্গত, রাজ্যে নেশা সামগ্রীর ব্যাপক চোলাচালান হচ্ছে৷ এক্ষেত্রে রাতারাতি ধনবান হচ্ছে অনেকে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top