News Flash

  • Home
  • Uncategorized
  • দুটি ব্যাগ থেকে উদ্ধার হল এক যুবকের দেহ টুকরো, তদন্তে পুলিশ
Image

দুটি ব্যাগ থেকে উদ্ধার হল এক যুবকের দেহ টুকরো, তদন্তে পুলিশ

নয়াদিল্লি, ৬ অগাস্ট (হি.স.) : মাঠের মধ্যে পড়ে দুটি ব্যাগ থেকে উদ্ধার হল এক যুবকের টুকরো টুকরো করা দেহ| কাটা দেহ মাঠের মধ্যে দুটি ব্যাগে পড়ে থাকতে দেখেন কয়েকজন নোংরা কুড়ুনি| এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে| ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দিল্লির নজফগড় এলাকায়| দুটি ব্যাগের মধ্যে কাটা দেহ পড়ে থাকতে দেখে কয়েকজন নোংরা কুড়ুনিরা পুলিশকে খবর জানায়|
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগ দুটিকে উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠায়| ঘটনার তদন্তও শুরু করা হয়েছে|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের মুখ, ধড়, পা ও হাত টুকরো টুকরো অবস্থায় ওই ব্যাগ থেকে পাওয়া যায়| ওই যুবকের আনুমানিক ৱয়স ৩৫ ৱছর| ওই যুবকের হাতে ওম ট্যাটু রয়েছে| তা থেকে তাঁর পরিচয় জানতে সুবিধে হবে বলে পুলিশ মনে করছে| ঘটনাস্থলে কোনও রক্তের দাগও পাওয়া যায়নি| ওই যুবককে অন্য কোনও জায়গায় খুন করা হয়েছে| তারপর দেহটিকে টুকরো টুকরো করে ব্যাগ ভরে মাঠের মাঝে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top