News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীতে রাজ্যের শাসক দলের বহু অপকর্মের তথ্য প্রকাশ্যে আসবে ঃ সুনীল দেওধর
Image

আগামীতে রাজ্যের শাসক দলের বহু অপকর্মের তথ্য প্রকাশ্যে আসবে ঃ সুনীল দেওধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগষ্ট৷৷ আগামীতে রাজ্যের শাসকদলের বহু অপকর্মের তথ্য প্রকাশ্যে চলে আসবে৷ শনিবারর ত্রিপুরার শাসক দলের বিদায় ঘন্টা বাজিয়ে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্যের প্রভারী সুনীল দেওধর৷ তিনি জানিয়েছেন, ‘ত্রিস্তর পঞ্চায়েতের বেশ

কিছু নেতা ইতিমধ্যেই বামেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে সামিল হয়ে গেছেন৷ অনেক পধাধীকারীও সামিল হয়েছেন৷ তারা বিজেপির জন্য কাজ করছেন৷ কিন্তু আগামী কয়েক দিনের মদ্যে সিপিআইএমে বড় ধরনের বিপর্যয় ঘটবে৷ সুলীল দেওধর বলেন, বিজেপির অগ্রগতির পেছনে সিপিআইএমের বেশ কয়েকজন নেতা মন্ত্রীর সহযোগিতা অস্বীকার করার মত নয়৷ আগামী কিছু দিনের মধ্যে সিপিআইএমের কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন৷ রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেবের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন৷ তারা মানিক সরকার পরিচালিত ত্রিপুরার বামফ্রন্ট সরকারের উপর অতিষ্ঠ হয়ে পড়েছেন৷ তিনি জানান, বিজেপি’র দ্রুত অগ্রগতির পেছনে সিপিআইএমের সেই সব জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ কিন্তু তাদের বিজেপিতে আগেই সামিল করে নিলে এর বিশেষ লাভ হত না৷ কারণ বামেদের গোপন তথ্য ফাঁস করা কঠিন৷ তারা রাজ্যবাসীর সঙ্গে কি করেছে সব প্রকাশ্যে আসবে৷ পূর্বপরিকল্পনা মাফিকই তাদের বিজেপিতে সামিল করে নেওয়া হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top