News Flash

  • Home
  • Uncategorized
  • এই প্রথম রাজ্যসভায় গরিষ্ট হল বিজেপি
Image

এই প্রথম রাজ্যসভায় গরিষ্ট হল বিজেপি

নয়াদিল্লি ৪ আগস্ট (হি.স): এই মুহুর্তে রাজ্যসভায় দেশের সংখ্যা গরিষ্ট দল বিজেপি| তাদের রাজ্যসভায় সদস্য সংখ্যা ৫৮ জন সাংসদ|

বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে বিজেপি সাংসদ শ্রীমতি সম্পতিয়া উইকে রাজ্যসভায় মনোনীত হলে সেখানে তাদের সদস্য সংখ্যা বেড়ে হয় ৫৮ জন | যেখানে কংগ্রেসের সাংসদ সংখ্যা ৫৭ জন| এর পরেই রয়েছে মুলায়মের দল সমাজবাদী পার্টি| তাদের সাংসদ সদস্যের সংখ্যা ১৮ জন| এর আগে বিজেপির কোনও দিন এত সদস্য সংখ্যা ছিল না | অটলবিহারী বাজপেয়ীর আমলে রাজ্যসভায় বিজেপির সাংসদ ছিল ৫০ জন| এই প্রথম সংসদের ইতিহাসে উচ্চকক্ষে বিজেপি এই সাফল্য লাভ করেছে|

প্রসঙ্গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মনোনীত সাংসদ শ্রীমতি সম্পতিয়া উইকে কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি প্রয়াত অনিলমাধব ডেভের স্থলাভিসিক্ত হন| রাজ্যসভার ইতিহাসে এই প্রথম উচ্চকক্ষে কংগ্রেসের থেকে বেশি আসন সংখ্যা পেল বিজেপি|

উল্লেখ্য, দেশের ২৯ টি রাজ্যের মধ্যে ১৮ টি রাজ্যই বিজেপির দখলে| যেখানে এই মুহুর্তে কংগ্রেস ক্ষমতায় আছে মাত্র ৬ টি রাজ্যে| এই প্রথম দেশের মধ্যে বিজেপি এত বড় সাফল্য পেয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top