News Flash

  • Home
  • Uncategorized
  • জামুইয়ে ট্রেন হাইজ্যাক করল মাওবাদীরা, অপহৃত রেলওয়ে গার্ড
Image

জামুইয়ে ট্রেন হাইজ্যাক করল মাওবাদীরা, অপহৃত রেলওয়ে গার্ড

পাটনা, ৩ আগস্ট (হি.স.): বিহারের লখিসরাই জেলায় একটি ট্রেন হাইজ্যাক করল সন্দেহভাজন মাওবাদীরা| বৃহস্পতিবার ভোররাতে লখিসরাই জেলায়, জামুইয়ের শহিদ জিতেন্দ্র হল্ট স্টেশনের কাছে দানাপুর দুর্গ এক্সপ্রেস (ট্রেন নম্বর-১৩২৮৮) ট্রেন হাইজ্যাক করে সন্দেহভাজন মাওবাদীরা| এছাড়াও রেলওয়ে গার্ডকে অপহরণ করে মাওবাদীরা| তাণ্ডব এখানেই শেষ হয়নি, সন্নিকটে অবস্থিত মোবাইল টাওয়ার বিস্ফোরণে উড়িয়ে দেয় মাওবাদীরা|
এই ঘটনার পরই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং মাওবাদীদের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হয়| সিআরপিএফ-এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গুলির লড়াইয়ে হতাহতের কোনও খবর নেই| রেলওয়ে সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ জামুইয়ের শহিদ জিতেন্দ্র হল্ট স্টেশন ও ভালুই স্টেশনের কাছে দানাপুর দুর্গ এক্সপ্রেস (ট্রেন নম্বর-১৩২৮৮) ট্রেন হাইজ্যাক করে সন্দেহভাজন মাওবাদীরা| এছাড়াও রেলওয়ে গার্ডকে অপহরণ করে মাওবাদীরা| এরপরই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২০৭ কোবরা ব্যাটেলিয়ন এবং মাওবাদীদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়| এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই|
মাওবাদী তাণ্ডবের জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা| বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ডাউন ছাপরা-টাটা এক্সপ্রেস, ডাউন রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, ডাউন দানাপুর এক্সপ্রেস, ডাউনি বিভূতি এক্সপ্রেস, ডাউন অমৃতসর মেল সহ ১২টি দূরপাল্লার ট্রেন|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top