News Flash

  • Home
  • Uncategorized
  • বিজ্ঞাপনে অভিনয় করে মামলার মুখে শাহরুখ
Image

বিজ্ঞাপনে অভিনয় করে মামলার মুখে শাহরুখ

মুম্বাই, ২ অগাস্ট (হি.স.) : বিজ্ঞাপনে মিথ্যা প্রচারের অভিযোগে শাহরুখের বিরুদ্ধে ভোপাল ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করলেন রাজকুমার পান্ডে নামে এক ব্যক্তি।
শাহরুখ খানের অভিনয় করা বিজ্ঞাপন দেখে শেভিং ক্রিম ব্যবহার করে লোকটির মুখে ফুসকুড়িতে ভরে গেছে। রাজকুমার পান্ডে অভিযোগ করেছেন, , ‘শাহরুখ খান তার শেভিং ক্রিমের বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছেন। যেখানে তিনি বলছেন, এটা ভারতের এক নাম্বার ক্রিম।’ অভিযোগকারী বলছেন, ক্রিম ব্যবহারের পরে তার মুখে ফুসকুড়ি হয়েছে। এমনকি তাকে স্থানীয় হাসপাতালে এর জন্য চিকিৎসাও করাতে হয়েছে। মামলার শুনানির পর ক্রেতা সুরক্ষা আদালতের ম্যাজিস্ট্রেট কাশীনাথ সিং শাহরুখ খান, ক্রিম প্রস্তুতকারক সংস্থার মালিক ও মধ্যপ্রদেশের ফুড অ্যান্ড ড্রাগস ডিপার্টমেন্টের ডিরেক্টরকে আইনি নোটিস পাঠান। রাজকুমার পান্ডে জানিয়েছেন, মধ্যপ্রদেশ ফুড অ্যান্ড ড্রাগস ডিপার্টমেন্টে তিনি ক্রিমটি পরীক্ষা করান। সেই রিপোর্ট জানিয়েছে, ক্রিমটি নিম্নমানের। এখন জব হ্যারি মেট সেজালের প্রচার নিয়ে ব্যস্ত শাহরুখ

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top