News Flash

  • Home
  • Uncategorized
  • পুনর্বাসনের দাবিতে রাজ্য সরকারকে হুশিয়ারী উদ্বাস্তু উন্নয়ন কমিটির
Image

পুনর্বাসনের দাবিতে রাজ্য সরকারকে হুশিয়ারী উদ্বাস্তু উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ তিন দফা দাবিতে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়েছে পশ্চিম জেলা ও সিপাহী জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে সাড়াশি আক্রমন করেন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর৷ তাঁর অভিযোগ, গত ১৭ বছরে রাজ্য সরকার উদ্বাস্তুদের দেওয়া প্রতিশ্রুতি কোনটাই রক্ষা করেনি৷ উগ্রপন্থী হামলায় যাঁরা ঘরবাড়ি ছাড়া হয়েছেন, তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেয়নি রাজ্য সরকার৷ তবে, আত্মসমর্পণকারী বৈরীদের পুনর্বাসন দিয়েছে রাজ্য সরকার৷ ৯ আগষ্ট মুক্তধারায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির তৃতীয় সম্মেলন থেকে রাজ্য সরকারকে চরম সময়সীমা বেঁধে দিয়ে মহাকরণ ঘেরাও করার হুমকি দিয়েছেন তিনি৷
উগ্রপন্থী হামলায় উদ্বাস্তুদের সরকারীভাবে উদ্বাস্তু স্বীকৃতি প্রদান, তাঁদের সুষ্ঠ পুনর্বাসন প্রদান এবং এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি৷ রাজ্য সরকার পুনর্বাসনের ক্ষেত্রেও সংকীর্ণ রাজনীতির আশ্রয় নিয়েছে বলে তাঁর অভিযোগ৷ গত ২৫ বছর ধরে একচেটিয়া ক্ষমতায় বামফ্রন্ট৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার উদ্বাস্তুদের পুনর্বাসনের ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন বলে তিনি তোপ দাগেন৷ তাঁর বক্তব্য, একটি নির্বাচিত সরকার কতটা অমানবিক হতে পারে তার জ্বলজ্যান্ত দৃষ্টান্ত হচ্ছে বামফ্রন্ট সরকার৷ তিনি বলেন, রাজ্যে আফস্পা উঠে গেছে৷ বৈরী তৎপরতাও নেই৷ তারপরও কয়েক হাজার উদ্বাস্তু এখনো শরণার্থীর মতো জীবনযাপন করছেন৷ তাই, এই হটকারী সরকারের বিরুদ্ধে উদ্বাস্তু উন্নয়ন কমিটি গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top