News Flash

  • Home
  • Uncategorized
  • পঠন-পাঠন লাটে উঠেছে, ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তালা ঝুলাল আনন্দ বিদ্যানিকেতনে
Image

পঠন-পাঠন লাটে উঠেছে, ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তালা ঝুলাল আনন্দ বিদ্যানিকেতনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ বিদ্যালয়ের সমস্যা নিয়ে এবার আন্দোলনমুখী হয়েছে ছাত্রছাত্রীরা৷ শহরতলীর ক্যাম্পের বাজারস্থিত আনন্দনিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ তাদের অভিযোগ, পরিকাঠামোগত অপ্রতুলতায় ধঁুকছে সুকলটি৷ পাশাপাশি রয়েছে শিক্ষকের ঘাটতি৷ মিড-ডে-মিল নিয়ে চরম তালবাহানার অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা৷ তারা এদিন আন্দোলনে নামতেই নড়েচড়ে বসেছেন সুকল কর্তৃপক্ষ৷ ছাত্র বিক্ষোভে দিনভর সুকলের পঠন-পাঠন লাটে উঠেছে৷ ঘটনা বেগতিক দেখে পুলিশে খবর দেন সুকল কর্তৃপক্ষ৷ খবর পেয়ে ছুটে আসে এডিনগর থানার পুলিশ৷ ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমসিম খেতে হয়েছে পুলিশের৷ তাদেরও ছাত্রছাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে৷ ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে সমস্যা সমাধানের সুকল কর্তৃপক্ষকে লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে৷ পাশাপাশি, দ্বাদশমানে উন্নীত হলেও সুকলে শিক্ষক কেন নিয়োগ করা হয়নি তার স্পষ্টিকরণ দিতে হবে৷ তাদের আরো অভিযোগ, শিক্ষক-শিক্ষিকারা সুকলের পঠন-পাঠন শিকেয় তুলেছেন৷ প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সামনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারীকের সাথে কথা বলেন৷ সমস্যা সমাধানে যৌক্তিকতা বিচার করে দ্রুত নিরসনের আশ্বস্ত করেছেন তিনি৷ প্রায় তিন ঘন্টা ছাত্র বিক্ষোভের পর সুকলের তালা খুলে দেয় ছাত্রছাত্রীরা৷ তবে, প্রধান শিক্ষকের প্রতিশ্রুতি পূরণ না হলে পুণরায় আন্দোলনে নামার হুমকি দিয়েছে ছাত্রছাত্রীরা৷ আনন্দ বিদ্যানিকেতন সুকলের সমস্যা সমাধানে সুকল কর্তৃপক্ষের প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হবে কি না, তাকে চাপানউতর শুরু হয়েছে স্থানীয় জনগণের মধ্যেও৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top