News Flash

  • Home
  • Uncategorized
  • আরো চারটি ইএসআইসি ডিসপেন্সারি খুলতে চলেছে
Image

আরো চারটি ইএসআইসি ডিসপেন্সারি খুলতে চলেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ রাজ্যে আরো চারটি ইএসআইসি ডিসপেন্সারি খুলা হবে৷ চারটি জেলায় প্রত্যেকটিতে একটি করে ডিসপেন্সারি খুলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ গোমতি, সিপাহীজলা, ধলাই এবং উত্তর জেলায় ডিসপেন্সারিগুলি খুলা হবে৷ আগামী ১৬ আগষ্টের মধ্যে এই চারটি জেলাতেও চালু করা হবে৷ বর্তমানে চারটি জেলায় একটি করে ইএসআইসি ডিসপেন্সারি রয়েছে৷
জানা গেছে, গোমতি জেলায় উদয়পুরে পুরাতন হাসপাতালে অথবা ভাড়া বাড়িতে, সিপাহীজলা জেলায় জেলা শাসকের অফিসের কার্যালয়ের সাথে অথবা ভাড়া বাড়িতে, ধলাই জেলার আমবাসায় টিআরটিসি’র পাশে অথবা বাড়া বাড়িতে এবং উত্তর জেলার ধর্মনগরে ডিসপেন্সারিগুলি খুলা হবে৷ রাজ্যে বর্তমানে ১০৯২১ জন ইএসআইসি’তে নথিভুক্ত রয়েছেন৷ যে ডিসপেন্সারিগুলি এখন চলছে সেখানে প্রত্যেকটিতে ১ জন করে চিকিৎসক এবং নার্স রয়েছেন৷ আগামীদিনে যে ডিসপেন্সারিগুলি খুলা হবে সেখানেও একই পরিকাঠামো থাকবে৷
এদিকে, পশ্চিম জেলায় জিরানীয়া এবং মোহনপুরে আরো দুটি ইএসআইসি ডিসপেন্সারি খুলার পরিকল্পনা রয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top