News Flash

  • Home
  • Uncategorized
  • আরও দুই কংগ্রেস বিধায়কের ইস্তফা, দিশেহারা হাইকম্যান্ড
Image

আরও দুই কংগ্রেস বিধায়কের ইস্তফা, দিশেহারা হাইকম্যান্ড

আমেদাবাদ, ২৮ জুলাই (হি.স.) : রাজ্যসভা নির্বাচন যত এগিয়ে আসছে গুজরাটে তত বেশি ধাক্কা খাচ্ছে কংগ্রেস| শুক্রবার দুই কংগ্রেস বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে| ফলে সবমিলিয়ে এখনও পর‌্যন্ত পাঁচজন কংগ্রেস বিধায়ক দল ছাড়লেন| এর আগে বৃহস্পতিবার দলের তিন বিধায়ক ইস্তফা দিয়েছিলেন|
এক এক করে দলীয় বিধায়ক দলত্যাগী হওয়ায় সমস্যায় পড়েছে কংগ্রেস| কারণ ইতিমধ্যেই দলের শীর্ষ নেতা আহমেদ প্যাটেলকে রাজ্যসভা নির্বাচনে মনোনীত করেছে কংগ্রেস| আগামী ৮ অগাষ্ট নির্বাচন| এমতাবস্থায় প্যাটেলের জয়ের ওপর প্রশ্নচিহ্ন পড়তে শুরু করেছে| বালাসিনোরের কংগ্রেস বিধায়ক মানসিংহ চৌহান এদিন সকালে স্পিকার রমনলাল ভোরার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন| এর আগে বৃহস্পতিবার রাতে বাঁসদার কংগ্রেস বিধায়ক চান্নাভাই চৌধুরিও স্পিকারের বাড়ি গিয়ে ইস্তফা দিয়ে আসেন| এরফলে ১৮২ আসনের গুজরাট বিধানসভায় কংগ্রেসের শক্তি কমে দাঁড়াল ৫২|
গুজরাটে এমনিতেই কোনঠাসা হয়ে পড়েছে কংগ্রেস| এর আগে গতকাল সন্ধ্যা পর‌্যন্ত তিন বিধায়ক কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন| সেই তালিকায় ছিলেন বিধানসভায় দলের মুখ্য সচেতক বলবন্তসিংহ রাজপুত, তেজশ্রীবেন প্যাটেল এবং প্রহ্লাদ প্যাটেল| এই তিনজনই বিজেপিতে যোগ দিয়েছেন| তারও আগে দল ছাড়েন প্রবীণ কংগ্রেস নেতা শঙ্করসিং বাঘেলা| এবছরের শেষে গুজরাটে বিধানসভা নির্বাচন| দলের ভাঙন কীভাবে ঠেকানো যায়, সেই নিয়ে দিশেহারা কংগ্রেস হাইকম্যান্ড|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top