News Flash

  • Home
  • Uncategorized
  • নীতীশ কুমার একজন দারুণ সুবিধাবাদী, তোপ লালুর
Image

নীতীশ কুমার একজন দারুণ সুবিধাবাদী, তোপ লালুর

পাটনা, ২৭ জুলাই (হি.স.): জনাদেশকে ঠকিয়ে বিজেপির সঙ্গে জোট করেছেন নীতীশ কুমার| এর ফল তঁাকে ভুগতে হবে| বিজেপির সমর্থণ নিয়ে বিহারে সরকার গঠনের জন্য নীতীশ কুমারকে এই ভাষাতেই আক্রমণ করলেন রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব| তাছাড়া একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও বিহারে সরকার গঠনের সুযোগ না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে রাষ্ট্রীয় জনতা দল| রাম জেঠমালানির মতো প্রবীণ আইনজীবীর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের জানিয়েছেন দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব| প্রসঙ্গত, আরজেডি-র আপত্তি উপেক্ষা করে বৃহস্পতিবার নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী|

সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালু প্রসাদ যাদব বলেছেন, `নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন নীতীশ কুমার| আমি যদি না চাইতাম তাহলে ওঁকে মুখ্যমন্ত্রী বানাতাম না| জেডিইউ-র মাত্র ৭১ জন বিধায়ক ছিল|’ নীতীশকে `সুবিধাবাদী’ আখ্যা দিয়ে লালু বলেছেন, `আজ শহর হোক বা গ্রাম, সবাই ক্ষুব্ধ| নীতীশ কুমার একজন দারুণ সুবিধাবাদী| বিহার ও ভারতের জনগণকে ঠকালেন নীতীশ|’

শুধু লালুই নন, নীতীশ কুমারকে আক্রমণ করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও| রাহুল বলেছেন, `মহাজোটকে ধেঁাকা দিয়েছেন নীতীশ|’ কংগ্রেস সহ-সভাপতির কটাক্ষ, ভারতীয় রাজনীতির এটাই সমস্যা| ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কেউ কেউ সব কিছু করতে পারেন, এটা তারই দৃষ্টান্ত| এ জন্য কোনও নীতি ও বিশ্বাসযোগ্যতার ধার ধারতে হয় না| এমনটা যে হবে তা আমরা আগেই জানতাম|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top