News Flash

  • Home
  • Uncategorized
  • গুরেজ সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী, খতম ৩ জঙ্গি
Image

গুরেজ সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী, খতম ৩ জঙ্গি

শ্রীনগর, ২৭ জুলাই (হি.স.): নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনাবাহিনী| বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় একদল জঙ্গি| এলওসি বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালায় সীমান্ত রক্ষী বাহিনী| এরপর শুরু হয় গোলাগুলি| তীব্র গুলি বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ জঙ্গি| ওই অঞ্চলে আর কোনও জঙ্গি লুকিয়ে নেই, সে বিষয়ে নিশ্চিত হতে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী|

উল্লেখ্য, গত রবিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী| ভারতীয় সৈন্যের গুলিতে খতম হয় এক জঙ্গি| চলতি বছরে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ২২ বার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সেনাবাহিনী| খতম করা হয়েছে ৩৮ জন সশস্ত্র অনুপ্রবেশকারীকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top