News Flash

  • Home
  • Uncategorized
  • ১০/১১ জুলাই মামলায় হাজিরা দিলেন অভিযুক্তরা
Image

১০/১১ জুলাই মামলায় হাজিরা দিলেন অভিযুক্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ ১০/১১ জুলাই ঘটনার মামলায় তেজী ভাব এসেছে৷ বুধবার অতিরিক্ত জেলা ও সেশন জজের ২নং কোর্টে মামলাটি উঠেছে৷ মামলায় অভিযুক্ত বিধায়ক রতন লাল নাথ, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, সুবল ভৌমিক, শংকর দেব, সঞ্জয় দেব সহ সমস্ত অভিযুক্তরা এদিন আদালতে হাজির ছিলেন৷ তৎকালীন এই ঘটনায় সমস্ত কংগ্রেস দলের বিধায়ক এবং নেতারা ভিন্ন দলমুখী হয়েছেন৷ তবে, এই ঘটনায় জড়িত থাকায় সবাইকে হাজির থাকার আদালতের নির্দেশ মান্য করেছেন বিধায়ক ও নেতারা৷ আদালত সূত্রে জানা গিয়েছে চার্জ গঠন হয়েছে মামলার৷ ক্যালেন্ডার ভিত্তিক আদালতে স্বাক্ষী গ্রহণ প্রক্রিয়া শুরু হবে৷ মামলার স্পর্শকাতরতা বিচার বিবেচনা করে আদালত দ্রুত ১০/১১ মামলা নিষ্পত্তি করতে চলছে বলে খবর৷ ভোটের আগে এই স্পর্শকাতর মামলার বিধায়কদের আদালতে হাজিরা  দেওয়ার দৃশ্য দেখতে এদিন কোর্ট চত্বরে ভিড় জমায় কৌতুহলী জনতা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top