News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ১৯৭১-এর পরিণতি মনে করিয়ে দিলেন বেঙ্কাইয়া নাইডু
Image

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ১৯৭১-এর পরিণতি মনে করিয়ে দিলেন বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.) : পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ১৯৭১-এর পরিণতি মনে করিয়ে দিলেন উপ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডু | রবিবার দিল্লিতে কার্গিল পরাক্রম কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন তিনি | কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে প্রতি বছরই রাজধানীতে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় | এদিন দিল্লির ওই অনুষ্ঠান থেকেহ ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সে বছর পাকিস্তানি সেনার ভয়াবহ নৃশংসতার যোগ্য জবাব দিয়েছিল ভারত| ১৩ দিনের যুদ্ধের শেষে পাক সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করে, ভূমিষ্ঠ হয় বাংলাদেশ|

সেনার সঙ্গে সঙ্ঘর্ষে গত বছর কাশ্মীরে মৃতু্য হয় হিজৱুল মুজাহিদিন কমান্ডার ৱুরহান ওয়ানির| তারপর থেকেই নতুন উদ্যোগে কাশ্মীরে অশান্তি ছড়াতে নেমে পড়েছে পাকিস্তান| উপত্যকায় সরকার বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ মদত দিচ্ছে তারা | সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে তাতিয়ে তুলছে| এসবের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে| তবে ভারত যে পিছু হটার পাত্র নয়, পরিষ্কার ভাষায় সেকথা জানিয়ে দিয়েছেন নাইডু| সেই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের গাজোয়ারি কোনওমতেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি|

তিনি বলেন, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ| গায়ে পড়ে কোনও দেশকে আক্রমণ না করাটাই আমাদের বিশেষত্ব| আমরা যুদ্ধে নামার পক্ষপাতী নই| হিংসা ও সঙ্ঘর্ষের বদলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনই আমাদের লক্ষ্য| পড়শি দেশগুলির সঙ্গে সর্বদা সুসম্পর্ক বজায় রাখতে চাই| কিন্তু আমরা চাইলেই তো আর হল না| পড়শি দেশ না নিজে শান্তিতে রয়েছে, না অন্যকে শান্তিতে থাকতে দিচ্ছে| তবে আমরা কিন্তু যথেষ্ট ঐক্যবদ্ধ| কাশ্মীর থেকে কন্যাকুমারী, একজোট হয়ে লড়তে প্রস্তুত সকলে| তাই একটা কথা ভাল করে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত| কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ| সেখানে কারও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না| পাক অধিকৃত কাশ্মীর নিয়েও আমাদের একই অবস্থান| সেখানকার এক ইঞ্চি জমিও কাউকে ছিনিয়ে নিতে দেব না| এ ব্যাপারে ভিন্নমত গ্রহণযোগ্য হলেও, বিভেদ তৈরির চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও এদিন হুশিয়ারি দেন নাইডু|

ডোকা লা নিয়ে সম্প্রতি সিকিম সীমান্তে ইন্দোচীন উত্তাপ বেড়েছে| তাতে গায়ে পড়েই মধ্যস্থতা করতে এগিয়ে এসেছে পাকিস্তান| চলতি সপ্তাহে ৱুধ ও বৃহস্পতিবার দিল্লিতে যেচে চিনা রাষ্ট্রদূত লুও ঝাওহুই এবং ভূটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপ নামগিয়েলের সঙ্গে সাক্ষা করেন পাক হাই কমিশনার আবদুল বাসিত| তার দিন কয়েক আগেই কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্াব দিয়েছিল বেজিং| তার জেরেই  বেঙ্কাইয়া নাইডু এদিন ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল|-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top