News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত
Image

নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ রাজনগর ব্লকের নেতাজী সুভাষ মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধে সম্প্রতি এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং বাসন্তী সাইন্টিফিক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস৷ তিনি এ ধরণের সচেতনতামূলক সভার গুরুত্বারোপ করে বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন৷ বিশেষ করে ছোটবেলা থেকেই ছেলে ও মেয়েকে সমান গুরুত্ব দিয়ে মানুষ করা উচিত৷ কেননা, আইন আদালত, পুলিশ প্রশাসন, মহিলা কমিশন থাকলেও এব্যাপারে নিজেদের সচেতন হতে হবে৷ বিধায়ক শ্রী দাস বলেন, নারীদের স্বরোজগারী হতে হবে ৷ তাহলে তাদের পরনির্ভরশীলতা যেমন কমবে, তেমনি নির্যাতনও কমবে৷
মহিলা কমিশনের সদস্য নিয়তি রায় বর্মন বলেলন, বর্তমান সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন সংক্রামক ব্যাধির রূপ পেয়েছে৷ আমাদের রাজ্যে নারী ক্ষমতায়নে ও শিক্ষায় এগিয়ে রয়েছে৷ তিনি বলেন, গার্হস্থ হিংসার অন্যতম প্রধান কারণ পণ৷ পণ দেওয়া ও নেওয়া দুই-ই শাস্তিযোগ্য অপরাধ৷ কমিশনের সদস্য বকুল দাস আলোচনায় অংশ নিয়ে বলেন, সংবিধানে নারীদের সমান অধিকার থাকলেও বাস্তবতা নেই৷ গার্হস্থ হিংসা দূর করতে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান৷ সভাপতিত্ব করেন রত্না দাস৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top