News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিতে দিল্লীমুখি রাজ্যের ছয় বিধায়ক
Image

বিজেপিতে যোগ দিতে দিল্লীমুখি রাজ্যের ছয় বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া ছয় বিধায়ক অচিরেই দিল্লীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহ এবং তার আগে সর্বভারতীয় সম্পাদক রাম মাধবের সঙ্গে সাক্ষাত করবেন৷ দিল্লীতেই তাদের বিজেপিতে আসার বিষয়টি শুনিশ্চিত হয়ে যাবে৷ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া ছয় বিধায়ক বিজেপিতে যাওয়া নিয়ে বেশ কয়েক দফা বৈঠক করেছেন তাদের সমর্থকদের সঙ্গে৷ বৈঠকে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিনভর আলোচনা হয়েছে৷ জানা  গেছে, ২৪ অথবা ২৫ তারিখ তারা দিল্লি যাচ্ছেন৷ প্রথমে তারা সর্বভারতীয় সম্পাদক রামমাধব এবং পরে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলবেন৷ দিল্লী থেকে ফিরে আসার পরই তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন৷ তাদের স্বাগত জানাতে রামমাধবও আগরতলায় আসবেন৷ তবে এই ছয় বিধায়ক ঐক্যবদ্ধ নন বলেও জানা গেছে৷ তাদের মধ্যে দিলীপ সরকার পৃথক ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন৷ উল্লেখ করা যেতে পারে এই ছয় বিধায়কের মধ্যে দিলীপ সরকার বিজেপির সঙ্গে আগে থেকেই সম্পর্ক দৃঢ় ছিল এবং তৃণমূলের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়ায় ছিলেন৷ সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্র্বচনে ছয় বিধায়কের প্রত্যেকেই বিজেপির প্রত্যাশী রামনাত কোবিন্দকে ভোট দিয়েছেন৷ জানা নিয়েছে, বিধায়ক দিলীপ সরকার নিজ বিধানসভা কেন্দ্রে বিজেপির এক জনসমাবেশের মধ্য দিয়ে বিজেপিতে যোগ দেবেন৷ এই ছয় বিধায়ক বিজেপিতে যোগ দিলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ অন্যখাতে বইবে বলে রাজনৈতিক মহলের অভিমত৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top