News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের সুরক্ষা নিশ্চিত করতেই ডোকা লায় সেনা মোতায়েন, সংসদে সুষমা
Image

দেশের সুরক্ষা নিশ্চিত করতেই ডোকা লায় সেনা মোতায়েন, সংসদে সুষমা

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : ভারত প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে না। নিজের দেশের সুরক্ষা নিশ্চিত করছে মাত্র । সিকিম সীমান্তে ডোকা লা এলাকায় সেনা মোতায়েন নিয়ে এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেই সঙ্গে বৃহস্পতিবার সংসদে এও জানিয়ে দিলেন, চিনকে মোটেও ভয় পায় না ভারত।

সিকিম সীমান্তে ডোকা লা এলাকায় সেনা প্রত্যাহারের দাবিতে বিগত কয়েকদিন ধরেই ভারতের ওপরে চাপ বাড়াচ্ছে চিন। এই অবস্থায় আজ সংসদের বাদল অধিবেশনে বিদেশমন্ত্রী বলেন, নিজের দেশের সুরক্ষা নিশ্চিত করতে সিকিম সীমান্তের ডোকা লা এলাকায় সেনা মোতায়েন করছে ভারত । তিনি বলেন, আমরা দুর্বল নই। কারও হুমকিতে ভয় পাই না। চিন যদি মনে করে করে ভারতকে হুমকি দিয়ে ভয় দেখানো যাবে, তাহলে তারা ভুল করছে।’ তিনি এও বলেন ভারত চিনকে মোটেও ভয় পায় না । বরং গোটা বিশ্ব ভারতের পাশে আছে।

বুধবারই পরোক্ষে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে চিন। পরোক্ষে চিনের ওপরে পাল্টা চাপ বাড়িয়েছেন সুষমাও। তিনি বলেছেন, ‘আমরা দুর্বল নই। কারও হুমকিতে ভয় পাই না। চিন যদি মনে করে করে ভারতকে হুমকি দিয়ে ভয় দেখানো যাবে, তাহলে তারা ভুল করছে।’ সুষমা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান করা সম্ভব। তবে তার জন্য সমাধানের সদিচ্ছা লাগে। চিনা সরকারের হাবভাব দেখে মনে হচ্ছে তারা সমাধানের চেয়ে যুদ্ধে বেশি উৎসাহী।’ সুষমার এই মন্তব্য কূটনৈতিক কৌশলের অঙ্গ বলেই মনে করা হচ্ছে।-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top